Saturday, June 27, 2026

মিঠুন-দেব সহমত: কী বিষয়!

Date:

Share post:

সিনেমা থেকে রিয়েলিটি শো- বহুবার স্ক্রিন শেয়ার করেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ও দেব (Dev)। রাজনীতিতে (Politics)এখন দুজন দুই মেরুর বাসিন্দা। তাও তাঁদের সম্পর্কে তার ছাপ পড়ে না। আর একটি বিষয়ে দুজনেই সহমত- রাজনীতিতে সৌজন্য থাকা উচিত। শুধু তাই নয়, দুজনেরই মতে, শীর্ষ স্থানে সেটা বজায় আছে। কিন্তু নিচুতলায় সেই বার্তা পৌঁছয়নি।

‘প্রজাপতি’ ছবিতে বাবা ও ছেলের ভূমিকায় অভিনয় করছেন মিঠুন ও দেব। মিঠুন জানান, দেবের সঙ্গে এত বছরের সম্পর্কে কোনওদিন তাঁরা রাজনীতির ‘রা’ নিয়েও আলোচনা করেননি। কারণ, তাঁরা একে অন্যের রাজনৈতিক অবস্থানকে সম্মান করেন। তবে, মিঠুনের মতে, রাজনৈতিক সৌজন্য থাকা উচিত। সেটা মনে করেন দেবও। তবে, ডিস্কো ডান্সারের কথায়, ”উপরে সব ঠিক আছে, সবাই বন্ধু। নীচে যারা তারা বোঝে না, ওরা ধুমধাড়াক্কা করে বেড়াচ্ছে।”

২০১৪ সালে সাংসদ হওয়ার সময় থেকেই রাজনৈতিক সৌজন্য বজায় রাখছেন বলে মন্তব্য করেন দেব। তৃণমূল তাঁকে প্রার্থী করার পরে সিপিআইএম নেতার বাড়িতে গিয়ে তাঁর আশীর্বাদ নিয়েছিলেন দেব। বলেন, “নিজেকে বড় করতে গেলে অন্যকে ছোট করার দরকার হয় না। কুকথা বলার প্রয়োজন হয় না। উপরে উপরে সব ঠিক আছে।” দেবের কথায়, “ঈশ্বর সবাইকে সুস্থ রাখুক। কিন্তু আজকে প্রধানমন্ত্রীর কিছু হলে মুখ্যমন্ত্রী দেখতে যাবেন না? নাকি মুখ্যমন্ত্রীর কিছু হলে প্রধানমন্ত্রী কি দেখতে আসবেন না! কারও ক্ষতি হয় এমন কিছু করবেন না।”

ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব জানান, তাঁর কাছে কে কেমন অভিনয় করেন সেটাই আসল। এর আগেও বিজেপির সক্রিয় কর্মী তাঁর ছবিতে অভিনয় করেছেন। ‘কিশমিশ’-এ দেবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন বিজেপির সক্রিয়া কর্মী। মিঠুনের কাছে ‘প্রজাপতি’-তে অভিনয়ের প্রস্তাব দেন দেব। গল্প পছন্দ হওয়ায় রাজি হন মিঠুন। এতে কোনও রাজনীতি নেই- মন্তব্য দেবের।

‘প্রজাপতি’ ছবির শুটিং হয়েছে বারাণসীতে। বারাণসীতে বিখ্যাত গঙ্গা আরতি। সেই ধাঁচে কলকাতাতেও আরতির উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। তাকে স্বাগত জানান মিঠুন ও দেব। দেবের মতে, ভারতের যে কোনও রাজ্যের ভালো থেকে যদি নেওয়া হয়,তাহলে তো আপত্তির কিছু থাকার কথা নয়।

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...