Thursday, May 14, 2026

নতুন জেলা তৈরির প্রক্রিয়ায় শুরু, আগামিকাল বিধানসভায় পুরনো আইন প্রত্যাহার

Date:

Share post:

সুন্দরবন সহ ইতিমধ্যেই ৭টি নতুন জেলা তৈরির কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, হিঙ্গলগঞ্জেও সুন্দরবনকে নতুন জেলা (District) হিসাবে গড়ে তোলার কথা ঘোষণা করেন তিনি। সেই মতো নতুন জেলা গঠনের আইনি প্রক্রিয়াকে সহজ করার উদ্যোগ নিল বিধানসভা। বিল (Bill) এনে এই সংক্রান্ত পুরনো আইনটি প্রত্যাহার করা হচ্ছে। যার ফলে নতুন জেলা তৈরির প্রশাসনিক সিদ্ধান্ত রূপায়ণ আরও সহজতর হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

বুধবার, বিধানসভার (Assembly) চলতি অধিবেশনের শেষ দিনে ‘দ্য বেঙ্গল ডিস্ট্রিক্ট্‌স (রিপিলিং) বিল, ২০২২’ পেশ করা হবে। বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ব্রিটিশ আমলে তৈরি ১৮৬৪ সালের ‘বেঙ্গল ডিস্ট্রিক্ট্স অ্যাক্ট’ বা জেলা আইন বাতিল হয়ে যাবে। তবে, পুরনো জেলা আইনে ইতিমধ্যে যা সিদ্ধান্ত হয়েছে, তার মান্যতা বজায় থাকবে। নতুন বিলে বলা হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে পুরনো জেলা আইন অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। বিধানসভায় যে দিন জেলা সংক্রান্ত বিল পাশ হবে, সে দিনই সুন্দরবনের হিঙ্গলগঞ্জে প্রশাসনিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন- রোনাল্ডোর মতন পায়ের ম‍্যাজিক পেতে কি করলেন রডরিগো? রইল ভিডিও

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...