Saturday, May 23, 2026

বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন করতে পড়ুয়াদের উস্কানি, অধ্যাপককে শোকজ

Date:

Share post:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের(Biswabharati University) উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন করতে পড়ুয়াদের উস্কানি দেওয়ার অভিযোগে অধ্যাপককে শোকজ(Show cause) করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযুক্ত ওই অধ্যাপকের নাম সুদীপ্ত ভট্টাচার্য(Sudipta Bhattacharya)। ৩ দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে ওই অধ্যাপকের কাছে।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে গত সপ্তাহে নতুন করে ফুঁসে উঠেছিল পড়ুয়ারা। তাঁদের অভিযোগ ছিল গত ৫ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে একনায়কতন্ত্র চালাচ্ছেন উপাচার্য। ইচ্ছেমতো সাসপেন্ড করছেন, বদলি করছেন, কর্মীদের ,বেতন বন্ধ করছেন। তাঁর একনায়কতন্ত্র থেকে রেহাই পাচ্ছেন না পড়ুয়ারা। কাউকে হস্টেল থেকে বহিষ্কার, তো কাউকে সাসপেন্ড করে শিক্ষাঙ্গন থেকে বাইরে রাখা হয়েছে। উপাচার্যের এহেন আচরণের প্রতিবাদে তাঁর পদত্যাগের দাবিতে তাঁর অফিসের সামনে বিক্ষভ দেখান পড়ুয়ারা। এরপর পড়ুয়াদের দিকে ধেয়ে আসেন উপাচার্যের নিরাপত্তারক্ষীরা। উপাচার্য নিরাপত্তারক্ষীদের পড়ুয়াদের উপর ‘গুলি চালানো’রও নিদান দেন বলে অভিযোগ। পড়ুয়া ও নিরাপত্তারক্ষীদের মধ্যে ধস্তাধস্তিও হয়।

এই ঘটনায় পড়ুয়াদের উস্কানি দেওয়ার অভিযোগে অর্থনীতির অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে শোকজ করল বিশ্বভারতী। নোটিসে স্পষ্টভাবে বলা হয়েছে, ২৩ নভেম্বরের অশান্তি অর্থাৎ উপাচার্যের ঘরে উত্তেজনা, ভাঙচুর সবটাই সুদীপ্তবাবুর উস্কানিতে হয়েছে। সুদীপ্তবাবু জানিয়েছেন শোকজ নোটিস পাওয়ার বিষয়টি। নির্ধারিত সময়ের মধ্যেই জবাব দেবেন বলেই জানান তিনি। উল্লেখ্য, বিশ্বভারতীর অশান্তিতে বারবার নাম জড়িয়েছে সুদীপ্ত ভট্টাচার্যের। এর আগে কমপক্ষে ৭০ বার তাঁকে শোকজ করা হয়েছে।

Related articles

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...