Saturday, June 13, 2026

বিপুল সাড়া! বাড়ল পঞ্চম ‘দুয়ারে সরকারে’র সময়সীমা

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মস্তিষ্কপ্রসূত কর্মসূচি ‘দুয়ারে সরকার’ (Duware Sarkar)। তাতে বিপুল সাড়া রাজ্যবাসীর। ফলে পঞ্চম ‘দুয়ারে সরকার’ কর্মসূচির মেয়াদ আরও ৫ দিন বাড়াল রাজ্য সরকার। ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

১ নভেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি বুধবারই শেষ হওয়ার কথা ছিল। তবে, বিভিন্ন সামাজিক প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য বিপুল সাড়া দেখে মেয়াদবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, ৫ ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান কর্মসূচি চলবে। ‘লক্ষ্মীর ভান্ডার’ কিংবা ‘কন্যাশ্রী’র মতো সামাজিক প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করা যাবে। গত এক মাসে প্রায় সত্তর লক্ষ মানুষ দুয়ারে সরকার কর্মসূচিতে বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করেছেন। এই বিপুল সাড়া দেখেই এর মেয়াদবৃদ্ধির সিদ্ধান্ত বলে নবান্ন সূত্রে খবর।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...