Friday, June 26, 2026

IND vs NZ 3rd ODI : বৃষ্টির জেরে ম্যাচ বাতিল, সিরিজ জয় কিউয়িদের

Date:

Share post:

শেষ চেষ্টা করার সুযোগ দিল না বরুণদেব। অগত্যা কিউয়িদের কাছে হেরেই ফিরতে হচ্ছে ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket Team)। অকল্যান্ডের ইডেন পার্কে (Auckland’s Eden Park)প্রথম ওয়ান ডে ম্যাচে কার্যত রানের পাহাড় গড়েছিল টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু সেই ম্যাচে হারতে হয়েছিল বোলিং ব্যর্থতার জন্য। পরে হ্যামিল্টনে (Hamilton)সিরিজ বাঁচানোর লড়াই ছিল শিখর ধাওয়ানদের (Sikhar Dhawan)। কিন্তু সেই ম্যাচ বৃষ্টির জন্য বাতিল (Match Draw) হয়। তাই বুধবারের ম্যাচ মান বাঁচানর লড়াই ছিল ভারতের কাছে। ক্রাইস্টচার্চের (Christchurch)ম্যাচে জিতলে অন্তত ওয়ান ডে সিরিজ (ODI) ড্র করে দেশে ফিরতে পারত ভারত। কিন্তু সেটা আর হল না।

টসে হেরে প্রথমে ব্যাট করতে হয় ভারতীয় ক্রিকেটারদের। কিউয়িদের বোলিং দাপটে শুরুতেই ভেঙে পরে ভারতের ব্যাটিং লাইন আপ। শুভমন গিলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন শিখর ধাওয়ান। বোলিং শুরু করেন টিম সাউদি। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন ধাওয়ান। প্রথম ওভারে ১ রান ওঠে। ৮.৪ ওভারে মিলিনের বলেই স্যান্টনারের হাতে ধরা পড়ে যান শুভমন। ২টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ১৩ রান করেন তিনি। ভারত ৩৯ রানে প্রথম উইকেট হারায়। ইনিংসের ১২তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকায় ভারত। ১২.৬ ওভারে মিলিনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শিখর ধাওয়ান। ৪৫ বলে ২৮ রান করেন গব্বর। মারেন ৩টি চার ও ১টি ছয়। ৪৭.৩ ওভারে সাউদির বলে শেষ উইকেট পড়তেই ভারত ২১৯ রানে অল-আউট হয়ে যায়। দ্বিতীয়ার্ধে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। আকাশের অবস্থা তখন খুব একটা ভাল নয়। প্রথম থেকেই উইকেট না হারানোর টার্গেট নিয়েছিল কিউয়িরা। ৫ ওভার শেষে নিউজিল্য়ান্ড বিনা উইকেটে ১৫ রান করে। ১০ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ৫৯। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ফিন অ্যালেন।১৮ ওভারে নিউজিল্যান্ড ১ উইকেটের বিনিময়ে ১০৪ রান করার পরেই নামে বৃষ্টি, থমকে যায় ম্যাচ। ৬টি বাউন্ডারির সাহায্যে ৫১ বলে ৩৮ রান করেন ডেভন কনওয়ে। এরপর বেশ কিছুক্ষন অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়। ফলে টি-২০ সিরিজ জিতলেও ওয়ান ডে সিরিজে মানরক্ষা হল না ইন্ডিয়ার।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...