Wednesday, May 6, 2026

জোড়া ইভেন্টে জমজমাট কাতার! ফুটবলের পাশাপাশি নজরে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা

Date:

Share post:

একদিকে চলছে হাই ভোল্টেজ ফুটবল বিশ্বকাপ। অন্যদিকে আয়োজন করা হয়েছে ‘বিউটি কনটেস্ট’-এর। জোড়া ইভেন্টে জমজমাট কাতার। মধ্য প্রাচ্যের ফুটবলারদের পাশাপাশি সুন্দরীদের প্রতিযোগিতা দেখতেও ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ। আর সেখানে ব়্যাম্পে রীতিমতো ঝড় উঠেছে। কারও ফিগার ভালো তো কেউ অত্যন্ত লম্বা। আবার কেউ টানাটানা চোখের অধিকারী। ফুটবলের বিশ্বযুদ্ধের মধ্যেই কাতারে চলছে উটের সুন্দরী প্রতিযোগিতা। কাতারের অ্যাস-সাহনিয়াহ শহরে এই প্রতিযোগিতার আয়োজন করেছেন মোয়াজেন ক্লাব।

ক্লাবের কর্মকর্তাদের দাবি, প্রথমবারই এই প্রতিযোগিতায় দারুণ সাড়া পেয়েছেন তাঁরা। আরবের একাধিক দেশ থেকে অসংখ্য দর্শক দেখতে এসেছেন এই প্রতিযোগিতা। পাশাপাশি, কাতারের বাইরেরও বেশ কিছু দেশ থেকে উট নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে এসেছেন কয়েকজন। বিশ্বকাপ চলাকালীন এমন প্রতিযোগিতার আয়োজন নিয়ে মোয়াজেন ক্লাবের প্রেসিডেন্ট জানিয়েছেন, এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের ইচ্ছে দীর্ঘদিন ধরেই ছিল। কিন্তু নানা কারণে তা হয়ে ওঠেনি। এবার যখন বিশ্বকাপ শুরু হল, তখন দেখলাম আরব দেশগুলির বহু মানুষ ম্যাচ দেখতে কাতারে আসছেন। আরবের মানুষজন উট খুব ভালোবাসেন। সেই কারণেই এই সময় এই প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা। আজ টুর্নামেন্টের পঞ্চম দিন।

আয়োজকদের দাবি, এই প্রতিযোগিতায় একাধিক বিভাগ রাখা হয়েছে। উটের বয়স এবং প্রজাতির উপর ভিত্তি করে এই বিভাগগুলি ঠিক করা হয়েছে। এক বিভাগের উট অন্য বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। প্রাণীগুলির দেহের গঠন দেখে প্রথম-দ্বিতীয়-তৃতীয় ঠিক করা হবে। এছাড়াও চুলচেরা বিশ্লেষন করা হবে প্রাণীগুলির মাথা ও কানের গঠন। জানিয়েছেন কাতারের ওই ক্লাবের প্রেসিডেন্ট।

Related articles

সুপ্রিম কোর্টের আশঙ্কা সত্যি: ৫০ আসনে জয়ের ব্যবধান বাদ পড়া ভোটারের থেকে কম

এসআইআরের মাধ্যমে বাংলার ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে নির্বাচনে জেতার ছক কষেছিল বিজেপি। বারবার সেই কথা...

প্রশাসনিক রদবদল: রাজ্যপাল আর এন রবির নতুন সচিব হলেন সৌমিত্র মোহন

রাজ্যে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। ২০০২ ব্যাচের আইএএস অফিসার ড. সৌমিত্র মোহনকে রাজ্যপাল আর এন রবির...

সল্টলেক থেকে মুলীধর সেন লেন: জয়ের পরে পুরোনোদের হাত ধরলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের আগে বাংলার মাটি আঁকড়ে ধরতে গিয়ে নতুন পুরনো সবাইকে একসঙ্গে আনার বার্তা দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।...

সরকারি নথির নিরাপত্তায় বাড়তি নজর! সব দফতরকে ‘স্টক’ নেওয়ার কড়া বার্তা নবান্নের

প্রশাসনিক নথি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে আরও কড়া অবস্থান নিল নবান্ন। বুধবার নবান্ন থেকে জারি হওয়া এক নির্দেশিকায়...