Friday, June 19, 2026

Sealdah Train Accident : কারশেডগামী ট্রেনের চালককে সাসপেন্ড করল রেল

Date:

Share post:

বুধবার বেলা গড়াতেই খবরের শিরোনামে শিয়ালদহ রেল স্টেশন (Sealdah Rail Station)। বেলা পৌনে ১২টা নাগাদ শিয়ালদহ স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরোয় যাত্রী বোঝাই আপ রানাঘাট লোকাল (Ranaghat Local)। একই সময়ে ৪ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে এগোতে থাকে কারশেডগামী একটি লোকাল ট্রেন (Local Train)। যদিও তাতে কোনও যাত্রী ছিলেন না। ডিআরএম অফিস (DRM Office) পেরিয়ে কারশেডের প্রায় ২০০ মিটার আগেপাশাপাশি ধাক্কা লাগে দুটি ট্রেনের। সংঘর্ষের তীব্রতায় কারশেডগামী লোকাল ট্রেনটির চালকের কেবিনের ডানদিকের অংশ তুবড়ে যায়। প্রাথমিক তদন্তের পর রেল জানিয়েছে, সিগন্যালিংয়ে কোনও ত্রুটি (No Signal Fault) ছিল না। এরপরেই সাসপেন্ড করা হয় কারশেডগামী ট্রেনের চালককে।

রেল (Railway)সূত্রে খবর, সিগন্যাল অমান্য করেই এগিয়ে গিয়েছিলেন কারশেডগামী ট্রেনের চালক। কারশেডগামী ট্রেনের চালককে নির্দিষ্ট জায়গা পর্যন্ত গিয়ে থামতে বলা হয়েছিল। কিন্তু নির্দেশ অগ্রাহ্য করে কারশেডগামী ট্রেনটিকে এগিয়ে নিয়ে যান তিনি। নির্দেশ না মানায় জেরেই দুর্ঘটনা ঘটে যায় বলে দাবি রেলের (Indian Railways)। কারশেডমুখী ফাঁকা ট্রেনটির একটি চাকা ভেঙে যায়, ক্ষতিগ্রস্ত হয় রানাঘাটগামী ট্রেনের কেবিনের একটি দরজাও। বিপর্যস্ত হয় রেল পরিষেবা। প্রাথমিক তদন্তে রেল কর্তৃপক্ষ জানতে পারে, যান্ত্রিক কোনও গোলযোগের কারণে ওই দুর্ঘটনা ঘটেনি। এরপরেই সব দিক খতিয়ে দেখে চালককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...