Tuesday, June 16, 2026

রাজ্যের বিদ্যুৎ পরিষেবার আধুনিকীকরণের উদ্যোগ সরকারের, ঘরে ঘরে বসবে স্মার্ট মিটার: অরূপ

Date:

Share post:

রাজ্যের বিদ্যুৎ পরিষেবা আধুনিকীকরণের উদ্যোগ। গ্রাহকদের বাড়িতে স্মার্ট মিটার বসানোর কাজ শুরু করেছে রাজ্য সরকার। বুধবার, বিধানসভায় বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানান, রাজ্যজুড়ে ৩৭ লক্ষ স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ধাপে ধাপে তা বাস্তবায়িত করা হবে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণ প্রকল্পে প্রায় ১২ হাজার কোটি টাকা খরচ ধার্য হয়েছে। যার ৬০ শতাংশ কেন্দ্রীয় সরকার ও বাকি ৪০ শতাংশ রাজ্য সরকার ব্যয় করবে।

এদিন, বিধানসভায় বিদ্যুৎমন্ত্রী জানান, রাজ্যে বিদ্যুৎ দফতরের ২ কোটি ২০ লক্ষ গ্রাহক আছে। সিইএসসি-র গ্রাহক ৩৩ লক্ষ। এই প্রকল্পের আওতায় রাজ্যে নতুন ৮৭টি সাব স্টেশন তৈরি করা হবে। ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা রাজ্যে বিদ্যুৎ পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করলে অরূপ বিশ্বাস পাল্টা দাবি করেন, রাজ্যে এখন কোথাও লোডশেডিং হয় না।

অরূপের জবাবে দিন্দা বলেন, ‘‘আপনি কি আমার পিছনে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছেন? আমি কোথায় থাকি আপনি জানবেন কী ভাবে?‘‘ এর উত্তরে উল্টে বিজেপি বিধায়কের উপরেই দায় চাপিয়ে অরূপ বলেন, “এলাকায় যে ৪ ঘণ্টা লোডশেডিং হয় আপনি জানলেন কি করে? আপনি কি ওখানে থাকেন?” এরপরেই বিদ্যুৎমন্ত্রী বলেন, “ওখানে লোডশেডিং হলে আপনি আমাকে ফোন করবেন। আমি ঠিক পৌঁছে যাব। একসঙ্গে দেখব।”

 

 

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...