Wednesday, June 17, 2026

নিজাম প্যালেসে সিবিআইয়ের মুখোমুখি ৫০ গ্রুপ ‘ডি’ কর্মী

Date:

Share post:

বুধবার নিজাম প্যালেসে হাজির হলেন চাকরি হারানো প্রার্থীরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছিল গ্রুপ ‘ডি’ কর্মীদের। বুধবার ওই কর্মীদের নিয়োগের খুঁটিনাটি জানতে নিজাম প্যালেসে ডাকা হয়েছিল।তারা কীভাবে চাকরি পেয়েছিলেন, এই চাকরি পাওয়ার জন্য তাদের ঘুষ দিতে হয়েছিল কিনা, অথবা কোনও প্রভাবশালীর হাত ছিল কিনা তাদের এই চাকরি পাওয়ার পিছনে, সেকথা জানার চেষ্টা করেছেন সিবিআই-এর আধিকারিকরা।
চলতি বছরেই হাইকোর্টের নির্দেশে গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ এর বেশ কিছু কর্মীর চাকরি গিয়েছিল। গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’-এর ওই কর্মীদের বিরুদ্ধে আদালতের অভিযোগ ছিল যে তাদের নিয়োগ বেআইনি।
তাদের মুখোমুখি জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আর্জি জানিয়েছিল সিবিআই। এবং আদালত সেই আর্জি মঞ্জুর করে। আদালতের সেই নির্দেশ মেনে বুধবার নিজাম প্যালেসে আসেন ৫০ জন চাকরি হারানো কর্মী। তারা প্রত্যেকেই হাওড়ার আমতা এবং বাগনানের বাসিন্দা। প্রত্যেকের সঙ্গেই ছিল নিয়োগ সংক্রান্ত নথিপত্র। এর আগেও গ্রুপ ‘সি’ কর্মীদের নথি সহ তলব করেছিল সিবিআই। তাদের মতোই বুধবার গ্রুপ ‘ডি’-এর কর্মীরা মুখোমুখি হয়েছিলেন তদন্তকারীদের। নানান প্রশ্নে নাজেহাল হতে হল ৫০ জন গ্রুপ ‘ডি’ চাকরি হারানো কর্মীকে।

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...