Saturday, May 16, 2026

কাতার বিশ্বকাপে মারাদোনার যে রেকর্ড ভাঙলেন মেসি

Date:

Share post:

জমে উঠেছে কাতার বিশ্বকাপের আসর। শুরুতে ”অঘটন” ঘটলেও, কাতার বিশ্বকাপের নক-আউট পর্বে পৌঁছে গিয়েছে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ পোল্যান্ডের ম্যাচেও পেনাল্টি মিস করেছেন লিওনেল মেসি। যদিও শেষপর্যন্ত যোগ্য দল হিসেবে জিতেই মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।

তবে শুধু জয় নয়, এই রেকর্ডও গড়েছেন লিও মেসি। ভেঙেছেন কিংবদন্তি মারাদোনার রেকর্ড। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি এখন মেসির দখলে। আকাশী-সাদা জার্সিতে বিশ্বকাপে মারাদোনার ২১ ম্যাচ খেলার রেকর্ড ভেঙেছেন মেসি।

চারটি বিশ্বকাপ খেলা কিংবদন্তিকে স্মরণ করে মেসি বলেছেন, “এটা কিছুদিন আগে জেনেছি। এমন সব রেকর্ড ভেঙে এগিয়ে চলা আনন্দের বিষয়। আমার মনে হয় দিয়েগো খুব খুশি হতেন। তিনি আমাকে অনেক স্নেহ করতেন। আমার সবকিছু ভালোমতো এগোলে খুশি হতেন।”

সৌদি আরবের কাছে প্রথম ম্যাচে হারের পর আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে কি না, আশঙ্কা তৈরি হয়েছিল। মেসি মনে করেন, আর্জেন্টিনা একদম সঠিক সময়ে ঘুরে দাঁড়িয়েছে। তাঁর কথায়, “প্রথম গোলটির পর থেকে সবকিছু আমাদের ইচ্ছেমতোই হয়েছে। এরপর আমরা সেই খেলাটা ফিরিয়ে এনেছি, যেটা বিশ্বকাপের শুরু থেকেই খেলার চেষ্টা করছি। অনেক কারণেই তা পারিনি।ভবিষ্যতের আত্মবিশ্বাসটুকু তুলে নেওয়া গেছে।”

দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। শনিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ সামনে রেখে মেসি বলেছেন, “আমরা জানি, এখন থেকে সবকিছুই কঠিন হবে। প্রতিপক্ষ যে-ই হোক, সহজ হবে না। আমরা সাম্প্রতিক সময়ে নিজেদের অভিজ্ঞতায়ই দেখেছি, যে কেউ ভালো খেলে জিততে পারে।”

নকআউট পর্বেও আর্জেন্টিনার প্রতি সমর্থকদের আস্থা রাখার অনুরোধ জানিয়ে মেসি বলেছেন, “সমর্থকদের সেই একই কথা বলছি, যেটা আমরা হার দিয়ে শুরুর পর বলেছিলাম। আমরা শান্তই আছি। দল এভাবেই খেলবে এবং আশা করি এই খেলাটা ধরে রাখতে পারব।”

আরও পড়ুন:বিপুল টাকার বিনিময়ে ল-ফার্মাসি কলেজকেও অনুমোদন পার্থর, চাঞ্চল্যকর দাবি ইডির

 

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...