Sunday, June 21, 2026

চালকের অতিরিক্ত আত্মবিশ্বাসেই শিয়ালদায় পাশাপাশি ধাক্কা দুই ট্রেনের

Date:

Share post:

দুটি ট্রেন পাশাপাশি চলে আসায় বুধবার ধাক্কা লাগে।বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেও প্রাথমিকভাবে কর্মীর ভুলেই দুর্ঘটনা, চালক পেরিয়ে গিয়েছিলেন ফাউলিং মার্ক। শিয়ালদা স্টেশনের কাছে দুটি ট্রেনের ধাক্কায় ঘটনায় সাসপেন্ডেড চালককে জিজ্ঞাসাবাদের পর এমনই তথ্য মিলেছে।

খালি ট্রেনের চালকের অতিরিক্ত আত্মবিশ্বাসকেই দায়ী করছেন রেলের চার সদস্যের তদন্ত কমিটি।বুধবার যাত্রী বোঝাই রানাঘাট লোকালের সঙ্গে পাশাপাশি ধাক্কা লাগে কারশেডমুখী খালি ট্রেনের। দুর্ঘটনার পরে বেশ কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায়, চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বুধবার  কারশেডমুখী ট্রেনের সঙ্গে রানাঘাট লোকালের ধাক্কা। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। একটি ট্রেন শিয়ালদার ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে রানাঘাট লোকাল ও ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে একটি খালি ট্রেন কারশেডের দিকে যাচ্ছিল। শিয়ালদা স্টেশন ছাড়ার পরেই দুটি ট্রেনের পাশাপাশি ধাক্কা লাগে।

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...