Thursday, May 14, 2026

মামলা করে অভিষেকের সভা বন্ধের শুভেন্দুর ছক বানচাল, সভা হবে: জানাল আদালত

Date:

Share post:

মামলা করে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সভা বন্ধের শুভেন্দু অধিকারীর (Shubhandu Adhikari) ছক বানচাল। প্রভাত কলেজের মাঠে সভা হবে-জানাল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ৩ ডিসেম্বর কাঁথিতে জনসভা করার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জ থেকে ঢিল ছোঁড়া দূরত্বে প্রভাত কলেজের মাঠে সভার প্রস্তুতি চলছে। তৃণমূলের এই সভা আসলে অধিকারীর পরিবারকে হেনস্থা করার চেষ্টা- এই অভিযোগে আদালতে দ্বারস্থ হন বিরোধী দলনেতা। বৃহস্পতিবার, দুপুরে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ জানায়, যে কোনও রাজনৈতিক দলের সভা-সমাবেশ করার অধিকার রয়েছে। সেখানে আদালত হস্তক্ষেপ করবে না। প্রভাত কলেজের মাঠেই অভিষেকের সভা হবে। তবে কয়েকটি শর্ত দিয়েছে আদালত।

বিচারপতি রাজাশেখর মান্থা (Rajashekhar Mantha) নির্দেশে জানান, সভায় শান্তি-শৃঙ্খলা যাতে বজায় থাকে তা নিশ্চিত করতে হবে পুলিশকে। একই সঙ্গে বিনা অনুমতিতে কেউ যাতে শান্তিকুঞ্জে ঢুকতে না পারেন সে বিষয়ে জেলা পুলিশ সুপারকে নিশ্চিত করতে হবে। পাশাপাশি, শব্দদূষণ যাকে না হয় সেটা দেখতে হবে। এলাকায় কোনও মানুষ যাতে সমস্যায় না পড়ে তা দেখার দায়িত্বও পুলিশ প্রশাসনের।

প্রায় একমাস আগে তেসরা ডিসেম্বর কাঁথিতে জনসভা করার কথা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা ঘিরে শুধু কাঁথি নয়, গোটা পূর্ব মেদিনীপুর জুড়ে তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। আর তা দেখেই শুভেন্দু অধিকারী ভয় পেয়ে সভা বানচাল করতে আদালতে গিয়েছিলেন বলে অভিযোগ শাসকদলের। তবে, আদালতেও বিজেপি বিধায়ক BJP আপত্তি ধোপে টিকল না। সভা করতে পারবেন অভিষেক। জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট।

Related articles

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...