Tuesday, May 19, 2026

কাঁথিতে অভিষেকের সভার দিনই ডায়মন্ড হারবারে সভা শুভেন্দুর, অনুমতি আদালতের

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের আগে কাঁথিতে শনিবার সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ঠিক সেদিনই ডায়মন্ড হারবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সভা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার আদালতের বিচারপতি রাজশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন:কাঁথিতে অভিষেকের সভা ৩ ডিসেম্বর, কোমর বাঁধছেন জেলা তৃণমূল নেতৃত্ব

উচ্চ আদালত জানিয়ে দিয়েছে, ডায়মন্ড হারবারের লাইট হাউসের মাঠে সভা করতে পারবেন শুভেন্দু।যদিও বিজেপি নেতার সভায় শব্দ ব্যবহারে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আদাওলত সাফ জানিয়ে দিয়েছে,  সাধারণ মানুষের অসুবিধা না করে, শব্দবিধি মেনে সভা করতে হবে শুভেন্দুকে।

দক্ষিণ ২৪ পরগনায় কুলপির দলনঘাটা এলাকার একটি মাঠে শনিবার বিরোধী দলনেতার জনসভার পরিকল্পনা ছিল। সেই মতো মঞ্চ তৈরি করার জন্য সরঞ্জামও চলে এসেছিল। পরে আইনি জটিলতার কারণে তা বন্ধ হয়ে যায়। পুলিশ জানিয়েছে, মাঠের সমস্যা নিয়ে যে আবেদন করা হয়েছিল, তা উচ্চ আদালতে মঞ্জুর হয়েছে। সভা করার অনুমতি দেওয়া হয়নি। তার পরই শুক্রবারের এই নির্দেশ।

Related articles

রাজ্যের পরবর্তী সিইও কে? তিন আইএএস আধিকারিকের নাম দিল্লিতে পাঠাল নবান্ন

রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) কে হতে চলেছেন, তা নিয়ে প্রশাসনিক স্তরে জল্পনা শুরু হয়েছে। নবান্ন সূত্রে...

গরুকে আদর করলে কমে রক্তচাপ! ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

ফের গরু নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে রাজ্যের পঞ্চায়েত ও প্রাণিসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)! এর আগে...

হকার উচ্ছেদ-বুলডোজার নীতির প্রতিবাদে ২১ মে পথে নামছে তৃণমূল

হকার উচ্ছেদ ও বুলডোজার নীতির প্রতিবাদে এবার প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিল তৃণমূল। ২১ মে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন...

মাথা নত করব না: পুরসভার নোটিশ নিয়ে সাফ জানালেন অভিষেক

কলকাতা পুরসভার তরফ থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাট রোড এবং...