Monday, February 23, 2026

কলকাতায় বন্ধ হচ্ছে হুক্কা বার, দেওয়া হবে না নয়া লাইসেন্স: কড়া মনোভাব মেয়রের

Date:

Share post:

হুক্কা বারের আড়ালে দেদার ছড়াচ্ছে মাদক। নেশাগ্রস্ত হয়ে পড়ছে যুব প্রজন্ম। ধোঁয়ার জন্য দেওয়া রাসায়নিক শারীরিক ক্ষতি হচ্ছে। সেই কারণে কলকাতায় হুক্কাবার (Hookah Bar) বন্ধের উদ্যোগ কলকাতা পুরসভার। শুক্রবার টক টু মেয়র চলাকালীন এই কথা জানালেন কলকাতা (Kolkata) পুরসভা মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বলেন, “যে কেমিক্যাল দেওয়া হয়, তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে। তাই লাইসেন্স ক্যান্সেল করা হবে। তারপর নতুন লাইসেন্স দেওয়া হবে না।” মেয়র যোগ করেন, “পুলিশকে বিষয়টি দেখতে বলব। যাঁরা চালাচ্ছেন, তাঁদের অনুরোধ করব, আপনারা এটি বন্ধ রাখুন।” দ্রুত এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে কলকাতা পুরসভা।

হুক্কাবারের লাইসেন্সিং সিস্টেম না থাকার সমস্যার কথাও জানান মেয়র। বললেন, প্রচুর অভিযোগ আসছে। অন্যান্য শহরে বন্ধ আছে। আমরাও বন্ধ করে দেব। মানুষের ক্ষতি হচ্ছে, সমাজের ক্ষতি হচ্ছে।”

হুক্কাবারগুলির আড়ালে মাদকের ব্যবহারের আশঙ্কার কথাও বলেন ফিরহাদ। জানান, শহরে কতগুলি হুক্কা বার রয়েছে, সেই হিসেব রাখাও সম্ভব হচ্ছে না। কারণ, এগুলির জন্য আলাদা লাইসেন্স হয় না। ফলে অনেকেই রেস্তোরাঁর নামে হুক্কা বার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। এই সব বন্ধ করতেই কড়া মনোভাব কলকাতার পুরসভার মেয়রের।

 

spot_img

Related articles

বাগানের মসৃণ জয়, লোবেরা বদলে দিয়েছেন দিমিকে?

  আইএসএলের(ISL) দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল মোহনবাগান(MOHUNBAGAN)। বাগানের হয়ে গোল করলেন জেমি ম্যাকলারেন, দিমিত্রি। এক...

প্রয়াত ফেলানি বসাক: এক অধ্যায়ের অবসান

যে আন্দোলন ঘুরিয়ে দিয়েছিল তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রাজনৈতিক জীবনের চাকা, তার মূল সঙ্গী ফেলানি...

রাজ্যে ভোটের বাদ্যি! মার্চেই আসছে ৪৮০ কোম্পানি বাহিনী, এক দফাতেই কি নির্বাচন?

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নজিরবিহীন তৎপরতা শুরু করল নির্বাচন কমিশন। সোমবার মুখ্য...

আগুন রুখতে কড়া বনদফতর! ডুয়ার্সের ৯ কিমি রাস্তা এবার ‘নো স্মোকিং জোন’

ফাল্গুনের শুরুতেই ডুয়ার্সের জঙ্গলে বাড়ছে দাবানলের শঙ্কা। বসন্তের হাওয়ায় শুকনো পাতার স্তূপে একটি ছোট আগুনের ফুলকিও যে কোনও...