Thursday, May 14, 2026

ডুয়ার্সে চিতাবাঘের কবলে সাইকেল আরোহী!

Date:

Share post:

কোনওমতে চিতাবাঘের হাত থেকে রেহাই পেলেন ডুয়ার্সের সাইকেল আরোহী। শীতের শুরুতেই ডুয়ার্সে শুরু হয়েছে চিতাবাঘের আনাগোণা। সন্ধ্যা হলেই কেল্লা ফতে।প্রাণ হাতে করে রাস্তা পারাপার করতে হচ্ছে। বৃহস্পতিবার রাতেও ক্রান্তি ব্লকের দেবীপুর চা বাগানের কাছে চিতাবাঘের আক্রমণে গুরুতর জখম হয়েছেন এক সাইকেল আরহী। যদিও প্রাণে বেঁচেছেন সে।

 

আরও পড়ুন:Jalpaiguri: চিতাবাঘ-রেড পান্ডার চামড়া পাচার রুখে দিল বন দফতর

জানা গিয়েছে, ক্রান্তির নেওড়া মোড়ের বাসিন্দা ভেঙ্গচেং ওরাওঁ নামে ওই ব্যক্তি রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার দেবীপুরের কাছে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। এর পর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ আত্মীয়ের বাড়ি থেকে সাইকেল নিয়ে দেবীপুর চা বাগান সংলগ্ন রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন।

এমতাবস্থায় ঝোপ থেকে আচমকাই একটি চিতাবাঘ ভেঙ্গচেংয়ের উপর লাফিয়ে পড়ে। থাবা মারে হাতে সাইকেল-সহ পড়ে যান তিনি। যদিও চিতাবাঘটি তার ওপর ঝাঁপানোর পরেই পালিয়ে যায়।সে সময় ওই রাস্তা দিয়ে বাইকে দু’জন আসছিলেন। তাঁরা স্থানীয় বাসিন্দাদের খবর দেন।

এর পর স্থানীয় পদ্মশ্রীপ্রাপক সমাজকর্মী করিমুল হকের উদ্যোগে অ্যাম্বুল্যান্সে করে তাঁকে মানব সেবা সদন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে আতঙ্কিত এলাকার বাসিন্দারাও। বারবার এমন ঘটনা ঘটায় চিতাবাঘ ধরার জন্য বাগানে খাঁচা বসানোর দাবিও উঠেছে।

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...