Friday, April 24, 2026

Entertainment : ফের ফিরছেন হাসিখুশি ঐন্দ্রিলা ! মৃ*ত্যুর পরেও টেলিজগতে প্রত্যাবর্তন

Date:

Share post:

দু সপ্তাহও হয়নি সকলকে ছেড়ে চলে গেছেন লড়াকু অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) । তবু সোশ্যাল মিডিয়া (Social media) থেকে শুরু করে মানুষের মনে আজও টাটকা তাজা ঐন্দ্রিলার স্মৃতি। ফেসবুকে (Facebook) তিনি এখনও জীবন্ত, প্রাণচঞ্চল। তাঁর দিদি, বোনের সঙ্গে কাটানো নানা মুহূর্ত ভাগ করে নিচ্ছেন ঐন্দ্রিলার (Aindrila Sharma) অনুরাগীদের সঙ্গে। এবার ঐন্দ্রিলার দ্বিতীয়বারের জন্য পথ চলা শুরু। নতুন করে সম্প্রচার (Telecast) শুরু হবে ঐন্দ্রিলা অভিনীত ধারাবাহিক ‘জিয়নকাঠি’র।

ক্যানসারকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন ঐন্দ্রিলা। দর্শকের ভালোবাসায় তিনি নিজের কাজের দুনিয়ায় মগ্ন ছিলেন। কিন্তু আচমকাই সব হিসেব বদলে যায়। ২০ নভেম্বর দুপুর ১২.৫১ মিনিটে প্রেমের নতুন উপাখ্যান রচনা করেছিলেন ঐন্দ্রিলা। চলে গিয়েও থেকে গেছেন সব্যসাচীর (Sabyasachi Chowdhury) ভালোবাসার রূপকথার নায়িকা হয়ে। এবার ছোট পর্দায় আবারও ঐন্দ্রিলা। যদিও এ প্রসঙ্গে চ্যানেল কর্তৃপক্ষ কোনও কথা বলতেই রাজি নন।

 

Related articles

IPL: মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্সে হতাশ আকাশ, নেতৃত্ব হারাচ্ছেন হার্দিক?

পাঁচ বারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) পারফরফরম্যান্স তলানিতে, চলতি মরশুমে মুম্বইয়ের ধারাবাহিকতার অভাব প্রকট। সেইসঙ্গে হার্দিক...

যিশুর জন্য ‘নো-কিসিং পলিসি’ ভাঙেন কাজল! কারণ কী

অভিনয় জীবনে পা দেওয়ার প্রথম থেকেই কিছু নির্দিষ্ট লক্ষণরেখা টেনে দিয়েছিলেন কাজল (Kajol Devgon)। যেমন পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য...

শান্তিপূর্ণ প্রথমদফায় বিপুল ভোটদানে খুশি প্রধান বিচারপতি সূর্য কান্ত, কমিশনের আইনজীবীকে বাংলায় আমন্ত্রণ কল্যাণের

বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election) ভোটগ্রহণ হিংসামুক্ত, শান্তিপূর্ণ। ঘটনায় সন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। শুক্রবার এসআইআর...

শেষকৃত্য থেকে ফেরার পথে উত্তরাখণ্ডে খাদে ভ্যান, মৃত ৮

উত্তরাখণ্ডের(Uttarakhand) তেহরি গাড়োয়ালে ভয়াবহ পথ দুর্ঘটনায়(Road Accident) মৃত্যু হল অন্তত ৮ জনের। বৃহস্পতিবার দুপুরে চম্বা-কোটি ন্যাল মার্গ সংলগ্ন...