Tuesday, February 10, 2026

জি-২০ বৈঠকে যোগ দিতে সোমে দিল্লি যাচ্ছেন মমতা-অভিষেক

Date:

Share post:

১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে জি-২০র দায়িত্ব পেয়েছে ভারত(India)। এই সম্মেলনের প্রস্তুতি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার বিকেল ৫টায় রাষ্ট্রপতি ভবনে দেশের মুখ্যমন্ত্রীরা উপস্থিত হবেন এই বৈঠকে। সেখানে উপস্থিত থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি সংসদে শীতকালীন অধিবেশনের রণকৌশল নিয়ে আলোচনা করতে সোমবারই দিল্লি যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)।

আগামী এক বছরে কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে ২০০ টি জি- ২০ বৈঠক হবে। সেখানে একাধিক বৈঠকের দায়িত্ব পেয়েছে পশ্চিমবঙ্গ। এরই প্রস্তুতি বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ৬ ডিসেম্বর মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন রাজস্থানের আজমেঢ় শরিফ ও পুস্কর। ঐ দিন রাতেই আবার দিল্লি ফিরবেন তিনি। এরপর আগামী ৭ ডিসেম্বর বুধবার দলের সাংসদদের নিয়ে বৈঠকে বসবেন। সাংসদ সৌগত রায়ের দিল্লির বাসভবনে বেলা ৩ টেয় এই বৈঠক হবে। শীতকালীন অধিবেশনে তৃণমূল সাংসদদের ভূমিকা ও রণকৌশল নিয়ে আলোচনা করবেন। ঐ দিন সংসদের শীতকালীন অধিবেশন শুরু হলেও সদ্য প্রয়াত মুলায়ম সিং যাদব সহ কয়েকজনের অবিচুয়ারী হয়ে অধিবেশন ঐ দিনের মতো মুলতুবি হয়ে যাবে। এর বাইরেও মুখ্যমন্ত্রীর আরও দু-একটি কর্মসূচি থাকতে পারে। মুখ্যমন্ত্রীর এবারের গোটা সফরে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।

spot_img

Related articles

গান্ধীজিকে নিয়ে প্রবন্ধ লেখায় সাজা কমল ধর্ষকের! হল না যাবজ্জীবন

যাবজ্জীবন সাজা ছিল ধর্ষকের (Rapist)। গান্ধীজিকে নিয়ে প্রবন্ধ লেখায় কমে গেল সাজা। অপরাধের গুরুত্ব অস্বীকার না করে বম্বে...

দীর্ঘ টানাপোড়েনের পরে আদালতে আত্মসমর্পণ আখতার আলির

দীর্ঘ টানাপোড়েনের পরে আত্মসমর্পণ করলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার (নন-মেডিক্যাল) আখতার আলি (Akhtar Ali)। আর জি কর আর্থিক...

বাংলাদেশের সঙ্গে প্রতারণা পিসিবির, ভারত-পাক ম্যাচ বয়কট নাটকের নেপথ্যে নকভির চাল ফাঁস!

বাংলাদেশের পাশে থাকার নাটক করে ভারত-পাক ম্যাচ বয়কট নিয়ে যে চিত্রনাট্য লিখলেন নকভি তাতে নিজেদের প্রতারিত মনে করছেন...

অটোর সিটে আগ্নেয়াস্ত্র! বিহারের অস্ত্র পাচার রুখল লালবাজার

সামনেই নির্বাচন(Election), আর তার আগেই বিহার থেকে তিলোত্তমায় আনা হচ্ছে কার্তুজ! তবে শেষরক্ষা হলো না। কলকাতায় অটো থামিয়ে...