Tuesday, June 16, 2026

জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নয় ইডি, কয়লা মামলায় গ্রেফতার ২

Date:

Share post:

কয়লা কাণ্ডে চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁ নামে দুজনকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জানা গেছে অভিযুক্তরা কয়লা দুর্নীতি মামলায় ১৫০ কোটি টাকার বেআইনি লেনদেন করেছেন বলে খবর পেয়েছেন গোয়েন্দারা। দু’জনকেই কলকাতায় সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছিল। জিজ্ঞাসাবাদ পর্বে আধিকারিকেরা সন্তুষ্ট না হওয়ায় সেখানেই গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে সিন্ডিকেট করার অভিযোগও করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে চিন্ময় ও কিরণ দুজনেই পশ্চিম বর্ধমানের বাসিন্দা। প্রথমজন থাকেন দুর্গাপুরে, দ্বিতীয়জন রানিগঞ্জে। আসানসোল কয়লা অঞ্চলে তাঁদের বেশ দাপট রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গত ৩ ফেব্রুয়ারি পশ্চিম বর্ধমানে অভিযানের পর কলকাতায় ইডির দফতরে ডাকা হয়েছিল চিন্ময় এবং কিরণকে। সূত্রের খবর ধৃতদের কথায় অসঙ্গতি থাকায় তাঁদের গ্রেফতার করা হয়। নির্দিষ্ট কী কী অভিযোগ রয়েছে তা স্পষ্ট নয়।

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...