Monday, April 6, 2026

Ind vs Bangladesh : ভারতকে হারিয়ে টি ২০ বিশ্বকাপের ‘বদলা’ নিল বাংলাদেশ

Date:

Share post:

মীরপুরের শের-এ-বাংলা (Sher -E -Bangla) ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম বাংলাদেশের (India v/s Bangladesh) প্রথম ওয়ানডে ম্যাচে (One Day Match) হার স্বীকার করতে হল টিম ইন্ডিয়াকে (Team India) । ২০১৯ বিশ্বকাপে একদিনের ফরম্যাটে শেষবার মুখোমুখি হয়েছিল ভারত-বাংলাদেশ। রবিবারের ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় লিটন দাসের (Litan Das) টিম। যদিও ভারতের খুশি নন সমর্থকরা। বাংলাদেশের ৯ উইকেটের ফেলার পরেও শেষ রক্ষা হল না।

রবিবার থেকে শুরু হল বাংলাদেশ বনাম ভারতের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। খেলা শুরু হওয়ার আগে বাংলাদেশ শিবিরে অস্বস্তি তামিত ইকবাল ও পেসার তাসকিন আহমেদের চোট। অন্যদিকে বিশ্রাম সেরে খেলায় ফিরলেন রোহিত বিরাটরা। সদ্য নিউজিল্যান্ড সিরিজ হারার পর বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচেও কার্যত ব্যর্থ ভারতীয় ক্রিকেট দল। বাংলাদেশের সামনে জয়ের জন্য ভারতীয় ক্রিকেট দল ১৮৭ রানের টার্গেট রাখে। এই ম্যাচে ভারতের ব্যাটিং ব্যর্থতা চূড়ান্ত প্রকট হয়েছে। কেএল রাহুল ভারতের হয়ে সবথেকে বেশি ৭৩ রান করেছেন। শাকিব আল হাসান (Shakib al Hasan) ও ইবাদত হোসেনের (Ebadot Hossain) জোড়া ফলায় ভারত এদিন ১৮৬ রানে গুটিয়ে গেল। বাংলাদেশের হয়ে ইতিহাস লিখলেন তাঁদের নায়ক শাকিব। প্রথম বাংলাদেশি স্পিনার হিসাবে শাকিব ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট নিলেন। পঞ্চাশ ওভারের ক্রিকেটেও রেকর্ড করলেন তিনি। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। যদিও শেষ হাসি হাসে লিটনের দল। ৪ ওভার বাকি থাকতে প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলাদেশ।

 

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...