Wednesday, May 13, 2026

পুরনো মামলার কারণে সরকারি চাকরি থেকে বঞ্চিত নয় : সুপ্রিম কোর্ট

Date:

Share post:

পুরনো মামলায় নাম জড়িয়ে ছিল বলে সরকারি চাকরি (Government Job) থেকে আর বঞ্চিত করে রাখা যাবেনা। ২০০১ সালের এক ঘটনার প্রেক্ষিত তুলে ধরে এ কথা জানাল শীর্ষ আদালত (Supreme court)। ২০০১ সালে নিজের স্ত্রীর সঙ্গে নিষ্ঠুর আচরণ ঘিরে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়। ৪৯৮এ ধারার অধীনে অপরাধের জন্য ফৌজদারি মামলা (Criminal Case) চলে অবশেষে ২০০৬ সালে সেই ব্যক্তি খালাস পায়। কিন্তু ক্রিমিনাল রেকর্ড (Criminal Record) আছে এই কথা বলে ২০১৩-১৪ সালের নিয়োগ থেকে সেই আপিলকারীকে বঞ্চিত করা হবে এটা কোন মতেই গ্রহণযোগ্য নয়, স্পষ্ট জানাল শীর্ষ আদালত (Supreme court)।

মধ্যপ্রদেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে প্রমোদ সিং কিরা (Pramod Singh Kira) নামের এক ব্যক্তি শীর্ষ আদালতের দ্বারস্থ হন। পুলিশ কনস্টেবল হিসেবে চাকরি করার ক্ষেত্রে একক বেঞ্চের (Single Bench) রায় ওই ব্যক্তিকে বঞ্চিত হতে হয়। বিচারপতি এম আর শাহ (M R Shah) এবং সি টি রবিকুমারের (C T Ravikumar) বেঞ্চ বলেছে যে ২০০১ সালে যা ঘটেছিল তার জন্য সেই ব্যক্তি শাস্তি পেয়েছেন এবং তারপর ২০০৬ সালে মুক্তি পেয়ে যান। সেই কারণকে সামনে তুলে ধরে তাকে সরকারি চাকরির সুযোগ থেকে বঞ্চিত করা হবে এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না।

 

Related articles

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...