Sunday, May 17, 2026

অভিষেক যাঁহা খাড়া হোতা হে, শুভেন্দুকা লাইন ওহি সে শুরু হোতা হ্যাঁয়: খোঁচা কুণালের

Date:

Share post:

বলিউড ‘শাহেনশা’ অমিতাভ বচ্চনের বিখ্যাত ডায়ালগ এবার বঙ্গ রাজনীতিতে প্রয়োগ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। পঞ্চায়েত পূর্বে সভা ও পালটা সভায় ‘ডিসেম্বর রাজনীতি’ যখন সরগরম, ঠিক সেই সময় শুভেন্দু অধিকারীকে(Shuvendu Adhikari) একেবারে ফিল্মি কটাক্ষ শানালেন কুণাল। টুইটে লিখলেন, “অভিষেক জাহাঁ খাড়া হোতা হ্যায়, শুভেন্দুকা লাইন ওহি সে শুরু হোতা হ্যায়।”

গত শনিবার কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ির ২০০ মিটারের মধ্যে বিশাল জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে তৃণমূলের এই জনসভায় বিপুল জনসমাগম হয়। সভামঞ্চ থেকে একেবারে চাঁচাছোলা ভাষায় শুভেন্দুকে আক্রমণ শানান অভিষেক। সভায় বিপুল জনসমাগম ও ঝাঁঝালো আক্রমণে চাপে পড়ে বিজেপি। ‘শুভেন্দুর পাড়ায়’ তৃণমূলের এত জনসমাগমে শুভেন্দুর উপর চাপ আসে উপরমহল থেকে। অস্তিত্ব সংকটে পড়ে দিল্লির নেতাদের কাছে পরীক্ষা দিতে এরপর পিকে কলেজ ময়দানে জনসভার করার কথা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ২১ ডিসেম্বর কাঁথিতে ওই সভা করতে চান শুভেন্দু। অভিষেকের পথ অনুসরণ করে শুভেন্দুর এই সভার বিষয়টি প্রকাশ্যে আসার পর বলিউডি ছকে শুভেন্দুকে কটাক্ষ করতে দেখা যায় কুণাল ঘোষকে।

অমিতাভ বচ্চনের জনপ্রিয় সিনেমা ‘কালিয়া’ থেকে ডায়ালগ ধার নিয়ে এদিন টুইট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি লেখেন, “অভিষেক যাঁহা খাড়া হোতা হে, শুভেন্দুকা লাইন ওহি সে শুরু হোতা হ্যাঁয়। (অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করে কাঁথিতে পিকে কলেজ ময়দানে সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী।)” পাশাপাশি লেখেন, “ডিসেম্বর দামাকা: AB-কে অনুসরণ, AB-র বিরোধ, AB-কে নিয়ে স্বপ্ন, AB-কে নিয়েই ব্যস্ততা…”

Related articles

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...