Sunday, March 15, 2026

শাকিব বুবলীর সম্পর্কে নতুন মোড় ; সমালোচনা পিছু ছাড়ছেনা

Date:

Share post:

খায়রুল আলম , ঢাকা : নাটকিয়তার শুরু চিত্রনায়িকা বুবলীর বেবি বাম্প দিয়ে। এর পর সামনে আসে ঢাকাইয়া সিনেমার নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ের খবর। সন্তান শেহজাদ খান বীরকে সামনে আনা, বিয়ের তারিখ জানানো।সন্তানের জন্মতারিখ ঘটা করেই প্রকাশ করেন বুবলী। তবে এসবের পরও অনেক প্রশ্ন পিছু ছাড়ছিল না বুবলীর। এর সঙ্গে যুক্ত হচ্ছিল সমালোচনা।

এমন নানা বিষয় নিয়ে রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ৪১ মিনিটের একটি ভিডিও বার্তা দিয়েছেন অভিনেত্রী বুবলী। সেখানে তিনি শাকিব খান-অপু বিশ্বাসের সম্পর্ক ভাঙার কারণ যে তিনি নন, সেটি প্রমাণ করার চেষ্টা করেছেন। রোববার সন্ধ্যায় ৪১ মিনিটের একটি ভিডিও বার্তায় নানা বিষয়ে কথা বলেছেন অভিনেত্রী শবনম বুবলী। কারও বিরুদ্ধে অভিযোগ নয় বরং দর্শকদের মনে শাকিব-বুবলী ইস্যুতে যে প্রশ্নের উদয় হয়েছে, ভিডিও বার্তায় সেগুলোরই উত্তর দেয়ার চেষ্টা করেছেন অভিনেত্রী।
বুবলীর কথায় উঠে এসেছে ২০১৭ সালের ১০ এপ্রিলের আগে শাকিব খান-অপু বিশ্বাসের সম্পর্কের বিষয়টি না জানা, শাকিব-অপুর সন্তান জয়ের জন্মদিনে বুবলীর বেবি বাম্পের ছবি পোস্ট করার বিষয়, শাকিব খানের কাছ থেকে আর্থিক সহায়তা নেন কি না, বুবলীর জন্মদিনে শাকিব নাকফুল দিয়েছেন কি না, তাজমহলে শাকিব-বুবলীর ছবি দেয়ার কারণ।

ভিডিওর শেষে বুবলী তার সন্তান শেহজাদকে উদ্দেশ করে বলেন, ‘আমি এই কথাগুলো বলছি, না হলে ও হয়তো কখনও কোনো সময় ও (শেহজাদ খার বীর) প্রশ্ন করবে, মা তুমি তো কোনো কথা বলোনি কখনও।’ নিজের জায়গা থেকে আলোচিত বিষয়গুলো নিয়ে বুবলী তার অবস্থান পরিষ্কার করার চেষ্টা করলেও শাকিব খান নিশ্চুপ। তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। নানাভাবে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ধরা দিচ্ছেন না তিনি। বুবলীর ভেরিফায়েড পেজে সোমবার পোস্ট করা ভিডিও বার্তায় একরকম স্পষ্ট হয়ে ওঠে বাচ্চাকে পরিচয় করিয়ে দেয়ার জন্য প্রায় তিন বছর অপেক্ষা করেও তা না পারার আক্ষেপ।
কোনোভাবে কেন হচ্ছিল না? কেন বুবলীকে প্রথমে বেবি বাম্পের ছবি প্রকাশ করতে হলো? এই ছবিটি কি শাকিব খানকে চাপে ফেলার জন্য? কেনই বা শাকিব খানকে চাপ দিতে হবে? দম্পতি হওয়ার পরও শাকিব-বুবলীকে একসঙ্গে কেন দেখা যায় না?

এমন নানা প্রশ্ন রয়ে গেছে দর্শক-ভক্তদের মনে। রোববার দেয়া ভিডিও বার্তায় বুবলী কিছু প্রশ্নের উত্তর দিলেও, এসব আলোচনা এখনও অন্ধকারেই রয়ে গেছে।

শুধু তা-ই নয়, বুবলীর জন্মদিনে শাকিব খান উপহার হিসেবে নাকফুল দিয়েছেন বলে জানিয়েছিলেন বুবলী। পরে শাকিব খান গণমাধ্যমে জানিয়েছিলেন, তিনি কোনো নাকফুল দেননি।

এ নিয়ে বুবলী সোমবারের ভিডিওতে বলেন, ‘স্বামী যদি স্ত্রীকে কোনো কিছু উপহার দেন এবং সেটি যদি প্রমাণ করতে হয়… এ নিয়ে কিছু বলতে চাই না। তার যেটা ভালো মনে হয়েছে, তিনি সেটা বলেছেন। এটা যদি আমি প্রমাণ করতে যাই, তাহলে তাকে অসম্মান করা হয়।’

স্বামী-স্ত্রীর কথার মধ্যে এত অমিল! কে সত্য বলছেন, তা এখনও অজানা। দর্শকদের প্রশ্ন, কেন তারা এমন করছেন?

শাকিব খান সব প্রশ্ন থেকে নিজেকে আড়াল করে রেখেছেন সন্তান ও বিয়ের খবর প্রকাশের পর থেকেই।

গত ৩০ সেপ্টেম্বর শাকিব-বুবলী একসঙ্গে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিয়ে ও সন্তানের খবর জনান। সেই পোস্টের পর শাকিব খানকে আর বুবলী ও শেহজাদ খান বীরকে নিয়ে কোনো পোস্ট দিতে দেখা যায়নি।

আরও পড়ুন:অভিষেক যাঁহা খাড়া হোতা হে, শুভেন্দুকা লাইন ওহি সে শুরু হোতা হ্যাঁয়: খোঁচা কুণালের

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...