Friday, April 24, 2026

আজ বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে নামছে স্পেন, মরক্কোকে সমীহ স্প্যানিশ কোচ এনরিকের

Date:

Share post:

আজ বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে নামছে স্পেন। প্রতিপক্ষ মরক্কো। শেষ আটে পৌঁছাতে মরিয়া স্পেন। সাত গোলে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু। পরের দুটো ম্যাচে যথাক্রমে ড্র এবং হার! কাতারে স্প্যানিশদের পারফরম্যান্সের গ্রাফ কি পড়তির দিকে? লুইস এনরিকে অবশ্য একথা মানছেন না।

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে স্পেনের কোচ বলছেন, ‘‘আমাদের প্রতিপক্ষ দারুণ ফুটবল খেলে নক-আউটে উঠে এসেছে। ওদের হারাতে গেলে সেরা ফুটবলই খেলতে হবে।’’ কাগজে-কলমে এগিয়ে থাকলেও, মরক্কো ম্যাচের আগে বাড়তি সতর্কতা স্প্যানিশ শিবিরে। এনরিকে বলছেন, ‘‘মরক্কোকে হালকা ভাবে নেওয়ার প্রশ্নই নেই। ওরা যোগ্য বলেই বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে খেলছে। জাপান ম্যাচে যে ভুল আমরা করেছি, সেই ভুলের পুনরাবৃত্তি এই ম্যাচে করা চলবে না।’’

এবারের বিশ্বকাপের অন্যতম চমক মরক্কো। ক্রোয়েশিয়া, বেলজিয়ামের মতো দলকে টপকে গ্রুপ সেরা হয়ে হয়েছে শেষ ষোলোয় উঠেছে আফ্রিকার এই দেশ। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনও ম্যাচ হারেনি মরক্কো। দলটা কোনও ব্যক্তির উপরে নির্ভরশীল নয়। বরং দলগত ফুটবল খেলে। মরক্কোর এই চমকের পিছনে বড় ভূমিকা রয়েছে কোচ ওয়ালিদ রেগ্রাগুইয়ের। বিশ্বকাপ শুরুর মাত্র মাস তিনেক আগে কোচের দায়িত্ব নিয়েই ভোল পাল্টে দিয়েছেন গোটা দলের। স্পেনের মুখোমুখি হওয়ার আগে ওয়ালিদ বলছেন, ‘‘আমাদের হারানোর কিছু নেই। বরং অনেক কিছু পাওয়ার আছে। স্প্যানিশদের একটা ফুটবল ঐতিহ্য আছে। তবে আমার ছেলেরা কাল মাঠে নেমে নিজেদের উজাড় করে দেবে।’’


 

Related articles

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...

মনিপুরে গিয়ে ছবি তুলুন: মোদির নৌকাভ্রমণ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের, প্রথমদফা নিয়ে শাহকে কটাক্ষ

ভোরের কলকাতায় হুগলি নদীতে ক্যামেরা হাতে নৌকাবিহার প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাজ্যে দ্বিতীয় দফার প্রচারের মাঝে শুক্রবার...

শান্তি বৈঠকে টালবাহানা তেহরানের, হরমুজে ইরানি জাহাজে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের!

প্রথম দফার আলোচনা কার্যত ভেস্তে গেছে, দ্বিতীয় দফায় আমেরিকা- ইরানের এক টেবিলে বসার সম্ভাবনার (US- Iran Peace Talk)...