Tuesday, May 19, 2026

ভূপতিনগরে বিস্ফোরণকাণ্ডের এনআইএ তদন্ত চেয়ে হাই কোর্টে মামলা দায়ের

Date:

Share post:

ভূপতিনগরে বিস্ফোরণকাণ্ডের ঘটনায় এনআইএ(NIA)-এর তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের।  মামলা করার অনুমোদন চেয়ে সোমবার আবেদন করা হয়েছিল, আজ, মঙ্গলবার আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। আজই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:ভূপতিনগর বিস্ফোরণকাণ্ড, ঘটনাস্থলে ফরেন্সিক টিম

মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। এ ব্যাপারে মামলা করার অনুমতি চেয়ে এবং দ্রুত শুনানির আর্জিও জানান মামলাকারী। এর পরই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ মামলা করার অনুমতি দেন।

প্রসঙ্গত, শনিবার কাঁথির ভূপতিনগরে বোমা বিস্ফোরণ ও তিন জনের মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বিস্ফোড়ণের ঘটনায় তৃণমূলের ৩ কর্মীর মৃত্যু হয়।কী থেকে আচমকা এই বিস্ফোরণের ঘটনা ঘটল, তার এখনও সদুত্তর মেলেনি। আর এরমধ্যেই ঘটনার তদন্তে রুজু হল মামলা।

Related articles

অভয়া-কাণ্ডে ঘটনাস্থল সিল করার নির্দেশ হাইকোর্টের!

অভয়াকাণ্ডে সিবিআইকে (CBI) সম্পূর্ণ ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)। বিচারপতি শম্পা সরকার...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...

গণতান্ত্রের জন্যে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রয়োজন: ‘ঘরে ফেরা’র বিষয়ে সাফ বললেন হাসিনা

বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রত্যাবর্তন প্রয়োজন। তবে, সেটা কোনও নির্দিষ্ট দিনের উপর নির্ভরশীল নয়। দাবি করেছেন...