Sunday, May 17, 2026

বিশ্বকাপের মঞ্চে এখন একটাই নাম রামোস! জানেন তাঁর পরিচয় ?

Date:

Share post:

বিশ্বকাপের প্রথম একাদশে সুযোগ। ভাবার সময় ছিল না। গ্যালারিতে তখন প্রায় ৮২ হাজার দর্শক গর্জন করছে। কেন জানেন? তাঁরা, রোনাল্ডোকে দেখতে এসেছেন। অন্য কাউকে নয়।

সেখানে গঞ্জালো রামোস! বিশ্বকাপের মতো মঞ্চে রোনাল্ডোর পরিবর্তে নেমে হ্যাটট্রিক করলেন তিনি। পর্তুগাল জিতল ৬-১-এর বিরাট ব্যবধানে। একাধিক রেকর্ডও গড়লেন রামোস।

নিশ্চয়ই ভাবছেন ‌কে এই গঞ্জালো রামোস ? ক্লাব ফুটবলে ইপিএলের বেনফিকার হয়ে খেলেন রামোস।  রোনাল্ডোর পরিবর্তে কোচ ফার্নান্দো স্যান্টোস নামিয়ে দেন তাঁকে। কাতার বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করে ইতিহাসে নাম লিখিয়ে ফেলেছেন রামোস।

প্রসঙ্গত: ২০০২ সালে বিশ্বকাপে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে রেকর্ড গড়েছিলেন জার্মানির মিরস্লাভ ক্লোজে। এরপর বিশ্বকাপের অভিষেকে কোনও ফুটবলার হ্যাটট্রিক করতে পারেননি। সেই রেকর্ড ভাঙলেন রামোস।

পেলের পর সবথেকে কম বয়সে বিশ্বকাপে রেকর্ড রামোসের। ২১ বছরে বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন তিনি।

১৯৯০ বিশ্বকাপে শেষবার প্রি-কোয়ার্টার ফাইনালে হ্যাটট্রিক হয়েছিল। এরপর এই প্রথম বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনালে হ্যাটট্রিক রামোসের।
সবমিলিয়ে বিশ্বকাপের মঞ্চে সব ওলোটপালট করে দিয়ে নজড় কাড়লেন রামোস।

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...