Wednesday, June 24, 2026

২২দিনে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনড় থেকেই বিক্ষোভ তুললেন মেডিক্যাল কলেজের ছাত্ররা

Date:

Share post:

প্রায় দেড়দিন অতিক্রান্তের পর অবশেষে উঠল কলকাতা মেডিক্যাল কলেজের (Calcutta Medical College) ডাক্তারি পড়ুয়াদের (Medical Student) বিক্ষোভ। সেইসঙ্গে ঘেরাও মুক্ত অধ্যক্ষ-সহ ২৩ জন মেডিক্যাল অধ্যাপক। তবে ছাত্র সংসদ নির্বাচনের নির্দেশিকা জারি করতে কর্তৃপক্ষকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলেন আন্দোলনকারীরা পড়ুয়ারা। এবং সেটা আজ, বুধবার দুপুর দুটোর মধ্যেই। তাই ঘেরাও উঠলেও, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এখনও অনড় চিকিৎসক পড়ুয়ারা। ২২ ডিসেম্বরই ছাত্র সংসদ নির্বাচন হবে তার নির্দেশিকা দিতে হবে। দাবি না মানলে ফের আমরণ অনশনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

অন্যদিকে, কলকাতা মেডিক্যাল কলেজে ছাত্র বিক্ষোভের জেরে অচলাবস্থায় জেরবার রোগী ও তাঁদের পরিজনরা। পুলিশি নিরাপত্তা চেয়ে গতকাল, মঙ্গলবারই দায়ের করা হয়েছিল মামলা। স্বাস্থ্য পরিষেবা যে ভাবে ব্যাহত হয়েছে সেটা পুনরায় চালু করা হোক। এই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে আজ মামলা করার অনুমতিও চাওয়া হতে পারে।

তবে ঘেরাও প্রত্যাহার করায়, পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আজ সারাদিনে গতকালের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলেই আশা কর্তৃপক্ষের। নিজেদের দাবিপূরণ করতে রাতেই মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, অধ্যাপক-সহ মোট ২৩ জনকে ঘেরাও করে পড়ুয়া ও জুনিয়র চিকিৎসকদের একাংশ। যার জেরে ব্যাহত হয় পরিষেবা।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...