Friday, April 24, 2026

টিটাগড় বি*স্ফোরণে আহত কিশোর সঙ্কটজনক, এলাকাজুড়ে তল্লাশি

Date:

Share post:

টিটাগড়ে (Titagarh) বোমা বিস্ফো*রণের পরে এলাকাজুড়ে চলছে তল্লাশি। বুধবার, সন্ধের বিস্ফোরণের জেরে গুরুতর আহত হয় ১১ বছরের মহম্মদ আফরোজ। তাকে প্রথমে তাকে স্থানীয় বিএন বসু হাসপাতালে (BN Basu Hospital) ভর্তি করা হয়। সেখানে পরস্থিতির অবনতি হওয়ায় তাকে কলকাতার SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে আফরোজের পরিস্থিতি সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে খবর। ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে আটক করেছে টিটাগড় থানার পুলিশ। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমাও উদ্ধার হয়েছে।

বুধবার সন্ধেয় টিটাগড়ের ১৮ নম্বর ওয়ার্ডের উড়ানপাড়া এলাকার কারবালা মাঠে খেলতে গিয়েছিল মহম্মদ আফরোজ। খেলতে খেলতেই মাঠে পড়ে থাকা বোমায় পা লেগে যায় তার। তখনই বি*স্ফোরণ ঘটে। কারবালার মাঠের মতো অতি জনবহুল এলাকায় কীভাবে বোমা এলো তা জানতে এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে চলছে তল্লাশি। উড়ানপাড়ায় পুলিশ মোতায়েন করা রয়েছে।

 

Related articles

বালিগঞ্জে হেভিওয়েটদের বিপক্ষে বামেদের তরুণ মুখ আফরিন, ভোট চাইতে পৌঁছলেন টালিউডের ‘জ্যেষ্ঠপুত্রের’ বাড়ি

বিধানসভা নির্বাচনে বামেদের নতুন সমীকরণ, ভোটের ময়দানে নেমেছেন তরুণ প্রার্থীরা। বালিগঞ্জেও (Ballygunge Election) তাঁর অন্যথা নয়। একদিকে তৃণমূলের...

মমতা-সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি! নৌকাবিহারকে তীব্র কটাক্ষ অভিষেকের 

“মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি”! শুক্রবার দলীয় প্রার্থীর প্রচারে ডোমজুড় থেকে নরেন্দ্র মোদির (Narendra Modi) নৌকাবিহারকে...

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...