Saturday, May 16, 2026

এখনই বাতিল নয় ১৫ বছরের পুরনো গাড়ি: আপাতত সুপ্রিম-স্বস্তি বেসরকারি পরিবহন মালিকদের

Date:

Share post:

শীর্ষ আদালতের স্থগিতাদেশে আপাতত স্বস্তি বেসরকারি পরিবহন মালিকদের। এখনই বাতিল নয় ১৫ বছরের পুরনো গাড়ি। জাতীয় পরিবেশ আদালত ১৫ বছরের পুরাতন সব গাড়ি বাতিল করার যে নির্দেশ দিয়েছিল তাকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ সরকার। সেই মামলাতেই শীর্ষ আদালত জানিয়েছে, বিএস থ্রি থেকে বিএস সিক্স গাড়িতে পরিণত করার মতো নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে মামলাটি খারিজ হয়ে যাচ্ছে। মামলাটির পরবর্তী শুনানি ২৩ জানুয়ারি।

সেই সঙ্গে ওই মামলায় পরিবেশবিদ সুভাষ দত্তকেও (Subhas Dutta) নোটিশ (Notice) পাঠানোর নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। কেন না তাঁর করা মামলার পরিপ্রেক্ষিতেই গত জুলাই মাসে জাতীয় পরিবেশ আদালত বা ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল রায় দিয়েছিল যে, পরিবেশ দূষণ এড়াতে আগামী ছ’মাসের মধ্যে ১৫ বছরের পুরনো গাড়ি বাতিল করতে হবে। আর এর জেরেই গণপরিবহণ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু এখন সুপ্রিম কোর্টের মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরিবেশ আদালতের রায় কার্যকর হবে না।

গণপরিবহণের ক্ষেত্রে বড় মাধ্যমই হল বেসরকারি বাস পরিষেবা। গত জুলাই মাসে জাতীয় পরিবেশ আদালত যে রায় দিয়েছিল তাতে করে এই সব বেসরকারি বাসগুলির একটা বড় অংশকেই বসিয়ে দিতে হত জানুয়ারি মাসের মধ্যে। কিন্তু সেক্ষেত্রে লক্ষ লক্ষ মানুষকে শুধু যে হয়রানির শিকার হতে হতো তাই নয়, অর্থনৈতিক ভাবেও তাঁদের বড়সড় ধাক্কা খেতে হত। কিন্তু এখন সেই রায়ের উপর সুপ্রিম স্থগিতাদেশ মেলায় এখনই ১৫ বছরের পুরাতন গাড়ি বাতিল হচ্ছে না।

 

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষেণ কউল এবং বিচারপতি অভয় এস ওকার বেঞ্চ এই স্থগিতাদেশ দিয়েছে। আগামী দিনে ওই বেঞ্চেই মামলাটির শুনানি চলবে। এই বিষয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehashis Chakraborti) জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বুকে দূষণ ঠেকাতে পরিবেশবান্ধব গাড়ি চালানোর উপর জোর দিয়েছেন। সেই সূত্রেই এখন কলকাতার বুকে ইলেকট্রিক বাস বা ই-বাস চালানোর উপর জোর দেওয়া হচ্ছে। কিন্তু এখনই সব পুরনো গাড়ি বাতিল করে দিলে পরিবহণে সমস্যা হবে। তাই সুপ্রিম কোর্টের কাছে সময় চাওয়া হয়েছিল। আদালত তা মঞ্জুর করায় আমরা কৃতজ্ঞ।“

আরও পড়ুন:লাগাতার ছাত্র আন্দোলনের জের! বাতিল বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান

 

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...