Thursday, May 14, 2026

“মুখ্যমন্ত্রী সর্বদা আপনাদের পাশে”! শান্তনুর পাল্টা মতুয়াদের অভয় দিলেন বাগদার তৃণমূল বিধায়ক

Date:

Share post:

বাগদায় (Bagda) এসে বনগাঁর বিজেপি সাংসদ (Bongaon BJP MP) শান্তনু ঠাকুর (Shantanu Thakur) সম্প্রতি মতুয়াদের (Matua) ভয় দেখিয়ে গিয়েছেন। নির্বাচনে জেতার পর বাগদা বিধানসভা এলাকায় তাঁকে না দেখা গেলেও রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) দামামা বেজে যাওয়ার পর মতুয়া সম্প্রদায়ের মানুষদের মধ্যে ভীতির জন্ম দিয়েছেন বিজেপি সাংসদ। আর সেকারণেই শুক্রবার মতুয়া সম্প্রদায়ের মানুষদের সঙ্গে দেখা করলেন বাগদার বিধায়ক তথা বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস (Bishwajit Das)। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) নির্দেশ মত তাঁদের আশ্বাস দিয়েছি।

তবে শুধু মতুয়াদের ভয় দূর করাই নয়, তাঁদের সঙ্গে দেখা করার পাশাপাশি দুপুরের খাওয়া দাওয়াও সারেন বাগদার বিধায়ক তথা বনগা সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। শুক্রবার বাগদা বিধানসভার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের খয়রামারি গ্রামের বাসিন্দা বাপি বাছারের বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া সারেন বিশ্বজিৎ। তিনি জানান, নির্বাচন সামনে আসলেই নাগরিকত্ব (Citizenship), সিএএ (CAA) ইত্যাদি নিয়ে মতুয়াদের ভয় দেখান বিজেপি নেতা, মন্ত্রী, সাংসদেরা। সম্প্রতি বাগদায় এসে বনগার সাংসদ শান্তনু ঠাকুর মতুয়াদের ভয় দেখিয়ে গেছেন। তাই এদিন মতুয়া সম্প্রদায়ের মানুষদের সঙ্গে দেখা করে জানিয়েছি রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁদের পাশে সবসময় আছেন। এরপরই তিনি জানান, যারা ভোট দেন আপনাদের ভোটেই দেশের প্রধানমন্ত্রী, বিধায়ক, সাংসদ, প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তাঁরা যদি বৈধ হন, আপনারাও বৈধ। আপনারাও ভারতের নাগরিক। ফলে ভয় পাওয়ার কিছু নেই। আপনাদের সঙ্গে আপনাদের মুখ্যমন্ত্রী রয়েছেন।

এদিন বিধায়ক বিশ্বজিৎ দাস আরও বলেন, বনগাঁর বিজেপি সাংসদ মতুয়াদের বিভ্রান্ত করছেন। মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার নাম করে ভাঁওতা দেওয়া হচ্ছে। সাধারণ উদ্বাস্তু মতুয়াদের সিএএ-এর জুজু দেখিয়ে নিজেদের ভোট ব্যাঙ্ক বাড়ানোর চেষ্টা করছে বিজেপি। কিন্তু মতুয়ারা পরিষ্কার বুঝে গিয়েছে তাঁদের প্রকৃত বন্ধু তৃণমূল কংগ্রেসই।

 

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...