Friday, June 5, 2026

আজ থেকে শুরু এমপি কাপ

Date:

Share post:

আজ থেকে শুরু হচ্ছে ডায়মন্ড হারবার এমপি কাপ ২০২২। ৩০ ডিসেম্বর ফাইনাল। প্রতিযোগিতার প্রধান উদ্যোক্তা তথা স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ডায়মন্ড হারবারের এসডিও গ্রাউন্ডে বিকেল ৫টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এর পরই প্রথম ম্যাচে মুখোমুখি হবে ডায়মন্ড হারবার এবং বজবজ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ খ্যাতনামা সংগীতশিল্পী হানি সিং। এছাড়াও উপস্থিত থাকবেন আরও বিশিষ্ট অতিথিরা। প্রতিবারের মতো এবারও প্রতিযোগিতা ঘিরে উৎসাহ তুঙ্গে।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন পুর ও ব্লক এলাকার ১২৮টি দল নিয়ে এমপি কাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। লিগ কাম নক আউট ফরম্যাটেই হবে প্রতিযোগিতা। ডায়মন্ড হারবার এলাকায় মোট ১৫টি মাঠ বাছা হয়েছে ম্যাচ আয়োজনের জন্য। এবারও আকর্ষণীয় পুরস্কারমূল্য থাকছে চ্যাম্পিয়ন, রানার্স এবং তৃতীয় স্থানাধিকারী দলের জন্য। এছাড়াও ম্যাচের সেরা, টুর্নামেন্টের সেরাদের জন্যও থাকছে বিশেষ পুরস্কার।

অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের উদ‍্যোগেই শুরু হয়েছিল এমপি কাপ ফুটবল প্রতিযোগিতা। প্রথম বছর থেকেই তা বাংলা জুড়ে দারুণ সাড়া ফেলে। মাঝে অতিমারির কারণে দু’বছর প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হয়নি। তবে গত বছর থেকে ফের জমজমাট ডায়মন্ড হারবার এমপি কাপ।

 

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...