Wednesday, May 13, 2026

Kolkata : বাবুঘাটেই হবে গঙ্গারতি ! চলছে চূড়ান্ত প্রস্তুতি

Date:

Share post:

চূড়ান্ত হয়েছে সিদ্ধান্ত, এবার কলকাতার বাবুঘাটেই (Babughat) দেখা যাবে গঙ্গা আরতি (Ganga Arati)। পুরোপুরি বারাণসীর (Varanasi) ধাঁচে এবার মহানগরীর বুকে গঙ্গা আরতি দেখার সুযোগ পেতে চলেছেন শহরবাসী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বারাণসীর ধাঁচে কলকাতাতেও গঙ্গা আরতির ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছিলেন যে তবে ঘাট বাছাইয়ের ক্ষেত্রে প্রধান শর্ত হবে মানুষের সুরক্ষা। সেইমতো একাধিক ঘাট পরিদর্শনে যান মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)এবং মেয়র পারিষদ তারক সিংহ (Tarak Singh)। প্রাথমিক পর্বে বেছে নেওয়া হয় মিলিনিয়াম পার্ক -৩ এবং বাবুঘাটকে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের পর সিলমোহর পড়লো বাবুঘাটেই। এতদিন শুধুমাত্র বিসর্জনই বাবুঘাট, তবে এবার থেকে শুরু হবে দেবী বন্দনা।

এবার বারাণসীর (Varanasi)ধাঁচে কলকাতাতেও শুরু হতে চলেছে গঙ্গা আরতি। এজন্য নির্বাচিত হয়েছে বাবুঘাট। জোর কদমে শুরু হয়ে গিয়েছে গঙ্গা আরতির প্রস্তুতি। সব কিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই শুরু হবে ঘাটের কাজ। টাইলস বসানো থেকে শুরু করে ঘাট পরিষ্কার যত দ্রুত সম্ভব শুরু করতে উদ্যোগী পুরসভা। ইতিমধ্যেই ঘাটের নকশার একটি গ্রাফিক্স ডিজাইন তৈরি করা হয়েছে।
গঙ্গা দেবীর মূর্তি থেকে প্রদীপ দানি বাছাইয়ের কাজ শেষ করেছেন মেয়র পারিষদ। রয়েছে তিন কেজি থেকে এক কেজি ওজনের বিভিন্ন মাপের প্রদীপ দানি। এবার কলকাতার মুকুটে আরও এক পালক যোগ আর মাত্র সময়ের অপেক্ষা।

 

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...