Saturday, May 16, 2026

ঋষভ পন্থ বনাম কৌশিকী চক্রবর্তী ! ক্রিকেটারের উপর মেজাজ হারালেন শিল্পী

Date:

Share post:

দুজনেই নিজেদের জগতে সুপ্রতিষ্ঠিত। একেবারের দুই মেরুর দুই প্রতিভাবান ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও কী করে বিতর্কে (Controversy) জুড়ল নাম তা নিয়ে অবাক অনুরাগীরা। ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের (Rishav Panth)উপর বেজায় চটলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী (Kaushiki Chakraborty)। শাস্ত্রীয় সঙ্গীতকে (Classical Music) অপমান করেছেন ক্রিকেটার বলেই মনে হয়েছিল শিল্পীর। তাই চুপ থাকতে না পেরে সমাজমাধ্যমেই (Social Media) নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন। যদিও এরপর ক্রিকেটার ঋষভের কীর্তিতে মন গলতেও বেশি সময় লাগে নি। কিন্তু ঠিক কী হয়েছিল আর কেনই বা চটে লাল কৌশিকী?

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সময় একটি বিজ্ঞাপন করেন ঋষভ পন্থ। যদিও সেটা মাসখানেক আগেকার কথা। সেখানে শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীদের প্রসঙ্গ টেনে কৌতুকের ভঙ্গিমায় অভিনয় করতে দেখা যায় ঋষভকে। তাঁকে দেখানো হয় এক অসফল সঙ্গীতজ্ঞ হিসেবে, যেন ক্রিকেটার না হলে এই কাজটাই করতেন। এই বিজ্ঞাপন দেখেই বেজায় ক্ষিপ্ত হন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী কৌশিকী চক্রবর্তী। ক্ষুব্ধ গায়িকা টুইটে লেখেন, “এই বিজ্ঞাপন দেখে বিরক্ত। একেবারে কুৎসিত একটি কাজ, নিজেদের ঐতিহ্যকে ছোট করে দেখানোর উদাহরণ। এমন কাণ্ড কেবল মাত্র নির্বোধরাই করতে পারেন।” কিন্তু এক মাস আগেকার একটি বিজ্ঞাপনকে নিয়ে এত দিন বাদে কেন সরব হলেন কৌশিকি? শিল্পী জানান ক্রিকেটারকে তিনি ব্যক্তিগত ভাবে চেনেন না। তাই রাগ দেখানর কোনও প্রশ্নই ওঠে না। সম্প্রতি সমাজমাধ্যমে এই বিজ্ঞাপন দেখার পর যথেষ্ট অসম্মানিত বোধ করেন তিনি । ঋষভ পন্থের বিরুদ্ধে কিছুই বলার নেই বলে জানিয়েছেন তিনি। তবে কোনও এক জন মানুষকে নয় বরং এই বিজ্ঞাপনের যাঁরা নির্মাতা, লেখক, তাঁদের সকলের উদ্দ্যেশে নিজের ক্ষোভ উগড়ে দেন শিল্পী। যদিও কৌশিকীর কথা শুনেই সেই বিজ্ঞাপন নিজের টুইটার থেকে মুছে দিয়েছেন ঋষভ। তা দেখেই ক্রিকেটারকে ধন্যবাদ জানাতে ভুললেন না কৌশিকীও ।

 

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...