Wednesday, June 24, 2026

বিতর্কিত মন্তব্য ওন্দার বিধায়কের, ‘পাগলের প্রলাপ’ বলছে তৃণমূল

Date:

Share post:

তৃণমূল নেতাদের গাছে বেঁধে রাখার নিদান দিলেন বাঁকুড়ার ওন্দা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।আর এই মন্তব্য করে তিনি বিতর্কে জড়ালেন।কী বলেছেন বিজেপি বিঝায়ক ? আবাস যোজনার সমীক্ষকদের পিছনে তৃণমূল নেতাদের ঘোরাফেরা করতে দেখলে তাঁদের বেঁধে রাখতে বলেছেন অমরনাথ। আর তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। বিধায়কের ওই বক্তব্যকে ‘পাগলের প্রলাপ’ বলে কটাক্ষ করেছেন তৃণমূলের বাঁকুড়া জেলা নেতৃত্ব।

শনিবার সন্ধ্যায় বাঁকুড়ার ওন্দা ব্লকের দলদলি গ্রামে দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে বক্তৃতা করতে গিয়ে তিনি বলেন, ‘‘আইসিডিএস কর্মী এবং সরকারি কর্মীরা যেখানে সমীক্ষা করছেন সেখানে তৃণমূল নেতাদের ঘোরাফেরা করতে দেখলে দড়ি দিয়ে তাঁদের গাছে বেঁধে রাখবেন। রাজ্যবাসীর কাছে আমার অনুরোধ। যদি আপনারা তাঁদের গাছে বেঁধে রাখেন তা হলে দেখবেন প্রকৃত প্রাপকরা ওই যোজনায় বাড়ি পাচ্ছেন। আর যাঁরা প্রাপক নন তাঁরা বাড়ি পাবেন না।’’

পরে অবশ্য উপস্থিত দলীয় কর্মীদের অমরনাথ নির্দেশ দেন, ‘‘আপনারা গ্রামের বাড়ি বাড়ি ঘুরে দেখুন। চাকরি এবং বাড়ি থাকা সত্বেও কে কে বাড়ি পাচ্ছেন, তাঁদের তালিকা তৈরি করে আমাদের হাতে দিন। তার পর আমরা যথাযথ ব্যবস্থা নেব।’’তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি দিব্যেন্দু সিং মহাপাত্র বলেন, পাগলের প্রলাপ বকছেন ওই বিধায়ক। তিনি এই বিষয়ে কিছু জানেন না বলেই এমন কথা বলছেন। তৃণমূল চায় গরিব মানুষ যেন আবাস যোজনায় বাড়ি পান। সে জন্যই রাজ্য জুড়ে সমীক্ষা শুরু হয়েছে।উনি না জেনে এসব আলটপকা মন্তব্য করছেন ।

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...