Tuesday, June 23, 2026

FIFA WC 2022 : ব্রাজিলকে বিয়ে আর্জেন্টিনার, গাঁটছড়ার পরেই বড় ধাক্কা !

Date:

Share post:

বিশ্বকাপের আমেজে বড় অঘটন বিয়েবাড়িতে । ব্রাজিল (Brazil)পাত্রী আর আর্জেন্টিনা (Argentina)পাত্রের সাতপাকের পরেই একদম বিপরীত মেরুতে ঘুরে গেল বিশ্বকাপের (FIFA World Cup) ফেভারিট লিস্ট। বিয়ে আর বৌভাতের মাঝে বড় অঘটন। বৃহস্পতিবার চার হাত এক হয়েছে অমিতা আর সোমনাথের (Amita and Somnath)। ছেলের বাড়ির নিয়ম মেনে শুক্রবার সন্ধেবেলা শ্বশুরবাড়ি গেলেন ব্রাজিল (Brazil)ভক্ত অমিতা। তারপরেই ছিল ব্রাজিলের নক আউট খেলা।বালি থেকে মধ্যমগ্রাম। কিন্তু শ্বশুরবাড়ি প্রবেশ করতে না করতেই বড় ধাক্কা। ছিটকে গেল নেইমারের (Neymar)দল। সদ্য বিয়ের আলো এক নিমেষে ম্লান হয়ে এল। এবার আর্জেন্টিনার (Argentina)ম্যাচ, খোশ মেজাজে বর বাবাজী। টাইব্রেকারে দুর্দান্ত জয় মেসিদের (Lionel Messi),বৌভাতের বাজি আগের রাতেই শেষ করে ফেললেন আকাশী নীল জার্সি সমর্থনকারী সোমনাথ।

ভাবা যায়! বিয়ে হতে না হতেই জোড়া ধাক্কা নববধূর। বাড়ির নাম টিনা তাই বিয়ের বাসর রাতেই বরের বন্ধুরা কনের বোনদের সঙ্গে এই নিয়ে মশকরা করেছেন। আর্জেন্টিনা নামেই তো ‘টিনা’ আছে, তাই আর ব্রাজিল কেন? তারা বলছেন পাত্র গুড্ডু জিতে নিয়েছে টিনা তাই জিতবে আর্জেন্টিনা। এই বিয়ে জুড়েই ছিল ফুটবলের দাপাদাপি। তত্ত্বে চমক দেওয়ার পালা। জামাইবাবুর পাঞ্জাবি দিয়ে তৈরি হল ওয়ার্ল্ড কাপ। ‘জামাইবাবু chill,জিতেছে Brazil।’ বিয়ের তত্ত্ব নাকি ফুটবল তত্ত্ব? শয্যা দ্রব্যের উপরে ফুটবলের বাঁশি, টফি দিয়ে ফিফা ট্রফি। আর্জেন্টিনা অবশ্য পুরোপুরি বাদ নয়। নীল সাদা সেলোফেন পেপার, ফুল ইত্যাদি ছিল। প্রেম যখন ফুটবল হোক না ফুটবলের ফুলশয্যা।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...