Wednesday, May 6, 2026

ট্রেনে তল্লাশি চালিয়ে উদ্ধার প্রায় ২ কোটি টাকার সোনা! গ্রেফতার ২

Date:

Share post:

ট্রেন থেকে মিলল বহুমূল্য টাকার সোনার বাট! ডিআরআই এবং আরপিএফ-এর যৌথ তল্লাশিতে বর্ধমান স্টেশন থেকে উদ্ধার হল তিন কেজি সোনার বাট। যার মূল্য ১ কোটি ৭০ লক্ষ ৫০ হাজার টাকা। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, দুটি ঘটনায় মোট দুজনকে এই বিপুল পরিমাণ সোনা সহ গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন:নাগেরবাজারে বৃদ্ধার অস্বাভাবিক মৃ*ত্যু! উধাও সোনার গয়না

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। কলকাতার ডিরেক্টরেট অফ রেভিনিউ (ডিআরআই) এর তরফ থেকে রেল পুলিশকে জানানো হয়, দুটি দূরপাল্লার ট্রেনে করে বিপুল পরিমাণ সোনা পাচারের চেষ্টা চলছে। এরপরেই শিয়ালদহ থেকে ছাড়া আপ শিয়ালদহ-অমৃতসর জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস বর্ধমান স্টেশনে এসে দাঁড়াতেই তাতে তল্লাশি চালাতে শুরু করেন আরপিএফ এবং ডিআরআই এর আধিকারিকরা। সেখান থেকে পিঠের ব্যাগে রাখা ১ কেজি ওজনের একটি সোনার বাট সহ এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে হাওড়া থেকে ছাড়া হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসেও অভিযান চালান তদন্তকারীরা। সেই তল্লাশিতে ট্রেনটি থেকে ১ কেজি ওজনের ২টি সোনার বাট উদ্ধার করা হয়। এই ঘটনাতেও একজনকে আটক করেন তদন্তকারীরা। আরপিফ জানিয়েছে, কোমরে আটকানো কাপড়ের তৈরি বেল্টের ভিতর সোনার বাটগুলি লুকিয়ে রেখেছিল পাচারকারী। দুটি ট্রেন থেকে উদ্ধার হয়েছে তিন কেজি ওজনের সোনার বাট যার মূল্য আনুমানিক ১ কোটি ৭০ লক্ষ ৫০ হাজার টাকা। সোনার বাটগুলি সবকটিই বিদেশে তৈরি বলে জানা গেছে।

Related articles

ভোট পরবর্তী হিংসা অব্যাহত, হাওড়াতে আক্রান্ত মোহনবাগান ক্লাবের হকি সচিব

বিধানসভার নির্বাচনের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটছে। ভোটে জয়ী বিজেপির অতি সক্রিয়া কর্মী সমর্থকরা হামলা চালাচ্ছে...

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই...

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...