Wednesday, June 17, 2026

মন্দাসের প্রভাব কাটতেই একধাক্কায় ২ ডিগ্রি কমল তাপমাত্রা!

Date:

Share post:

ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই সোমবার সকাল থেকেই ফের রোদের হাসিমুখ উঁকি দিচ্ছে। বঙ্গে ফের ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। যার জেরে আজ একধাক্কায় বেশ খানিকটা পারদ নাম কলকাতায়।

আরও পড়ুন:ডিসেম্বরে চড়ল পারদ ! শীঘ্রই জাঁকিয়ে শীত পড়ার আশা হাওয়া অফিসের

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ১ ডিগ্রি বেশি। রবিবারের তুলনায় তাপমাত্রা বেড়েছে প্রায় ২ ডিগ্রি। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

আবহবিদদের পূর্বাভাস, আগামী ৪ থেকে ৫ দিন রাতের দিকে শহর এবং শহরতলির তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। দিনের তাপমাত্রাও থাকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...