Thursday, May 14, 2026

মেঘালয়ে জয়ের বিষয়ে আশাবাদী তৃণমূল সুপ্রিমো, ফেরার পথে শিলংয়ে জনসংযোগ

Date:

Share post:

মেঘরাজ্যে তিনদিনের সফর যে যথেষ্ট সদর্থক- তা বোঝা গেল তৃণমূল সুপ্রিমোর শিলং ছেড়ে ফেরার দিন। বুধবার, সকালে কলকাতা (Kolkata) ফেরার আগে শিলং-এর (Shillong)বাজার এলাকায় জনসংযোগ সারেন বাংলার মুখ্যমন্ত্রী (CM)। কেনাকাটার সঙ্গে চলে ব্যক্তিগত আলাপচারিতা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, মেঘালয়ের (Meghalaya)আগামী নির্বাচন নিয়ে তিনি আশাবাদী। আশা নিয়েই মানুষ বেঁচে থাকে।

তিনদিনের সফরে সোমবার শিলং পৌঁছন তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা-অভিষেকের মেঘালয় সফর ঘিরে তুমুল উদ্দীপনা ছিল সেখানকার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। কংগ্রেস ছেড়ে ১১ জন বিধায়ক জোড়া ফুল শিবিরে যোগ দেওয়ায় আপাতত মেঘালয়ের প্রধান বিরোধী দল তৃণমূল। মঙ্গলবার, একের পর এক কর্মসূচিতে যোগ দেন তৃণমূল সুপ্রিমো ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কর্মিসভায় মমতা বার্তা দেন, মেঘালয়ের নতুন সূর্যোদয় হবে। বুধবার সকালে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই এলাকা পরিদর্শনে বের হন তৃণমূল সুপ্রিমো। স্থানীয় বাজার থেকে টুকিটাকি জিনিসপত্র কেনেন তিনি। সঙ্গে সারেন জনসংযোগ। তাঁর সঙ্গে ছিলেন অভিষেকও। বরাবরই সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে তাঁদের সুখ-দুঃখের কথা শুনতে পছন্দ করেন মমতা। মেঘালয়েও তার ব্যতিক্রম হল না। মেঘালয়ে আগামী নির্বাচনে দলের জয়ের বিষয়ে তৃণমূল সুপ্রিমো কি আশাবাদী? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা জানান, “আশা তো আছেই। আশা নিয়েই মানুষ বাঁচে।“

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...