Saturday, May 16, 2026

গোবিন্দভোগ চালে শুল্ক প্রত্যাহারের দাবিতে সংসদে সরব সুদীপ

Date:

Share post:

জনপ্রিয় গোবিন্দভোগ চালে বাড়তি শুল্ক বসিয়েছে কেন্দ্রীয় সরকার(Central Govt)। অবিলম্বে এই শুল্ক প্রত্যাহারের দাবিতে লোকসভায়(Parliament) সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়(Sudip Banerjee)। তাঁর দাবি, গোবিন্দভোগ চালের(Gobindobhov Rice) খ্যাতি রয়েছে দেশজুড়ে। বাসমতি চালকে ২০ শতাংশ আমদানি শুল্কের বাইরে রাখা হয়েছে। অথচ কেন গোবিন্দভোগ চালের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হচ্ছে না?

বুধবার সংসদে বাজেট অতিরিক্ত বরাদ্দ নিয়ে আলোচনায় অংশ নেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, গোবিন্দভোগ চালের খ্যাতি রয়েছে দেশজুড়ে। গোবিন্দভোগ চাল বাসমতি চালের থেকে কোনও অংশে কম নয়। বাসমতি চালকে ২০ শতাংশ আমদানি শুল্কের বাইরে রাখা হয়েছে। তাহলে কেন গোবিন্দভোগ চালের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হচ্ছে না। অবিলম্বে গোবিন্দভোগ চালের ক্ষেত্রেই একই কর কাঠামো চালুর দাবি করেন তিনি।

একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যকে আর্থিকভাবে বঞ্চনা করা হচ্ছে বলে লোকসভায় মন্তব্য করেন তিনি। তাঁর মতে, স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেশি ব‍‍ঞ্চিত পূর্বাঞ্চল। তার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে বলে উল্লেখ করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। একশো দিনের কাজ থেকে শুরু করে বিভিন্ন খাতে রাজ্যের বকেয়া দ্রুত মেটানোর দাবি তোলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেওয়া মুখ্যমন্ত্রীর চিঠিগুলো প্রমাণ হিসেবে দেখান তিনি। পাশাপাশি স্মরণ করিয়ে দেন, রাজ্যের বকেয়া আদায়ের দাবিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর সঙ্গে দেখা করেছে তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দল। তাঁদের আশ্বাস দেওয়ার পরেও টাকা মেটানো হয়নি।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...