Wednesday, May 6, 2026

এসএসসি কর্তৃপক্ষকে ভুল শুধরে  ভুয়ো শিক্ষকদের চাকরি বাতিলের নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

স্কুল সার্ভিস কমিশনকে নিজের ‘ভুল শুধরে নেওয়া’র পরামর্শ দিল হাই কোর্ট। বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এসএসসি কর্তৃপক্ষকে নির্দেশ দেন, ভুয়ো শিক্ষকদের খুঁজে বার করে চাকরি বাতিল করুন। নিজেদের ভুল নিজেরা শুধরে নিলে ভাল হয়। বৃহস্পতিবার কর্মশিক্ষায় নিয়োগ সংক্রান্ত একটি শুনানিতে এই নির্দেশ দেন বিচারপতি।তিনি বলেন, কমিশনের কাজে কোনও ভুল হয়ে থাকলে, তা শুধরে নিয়ে তাদেরই ব্যবস্থা নেওয়া দরকার। কারণ, কমিশনের কাছে সব তথ্য রয়েছে। কোনটা ঠিক বা কোনটা ভুল তা তারাই জানে। এর পরেই তিনি পরামর্শ দিয়ে বলেন, ভুয়ো শিক্ষকদের খুঁজে বার করে তাঁদের বাতিল করুন। তা হলে সিবিআইয়ের প্রয়োজন হবে না। কমিশন নিজের ক্ষমতা স্বতঃপ্রণোদিত ভাবে ব্যবহার করুক।

উল্লেখ্য, ২০১৬ সালে কর্মশিক্ষা বিষয়ে ৫১ জনের প্যানেল প্রকাশ করা হয়। অভিযোগ ওঠে, প্যানেলে যাঁরা ছিলেন, তাঁদের অনেকেই কম নম্বর থাকা সত্ত্বেও ইন্টারভিউতে ডাক পেয়েছিলেন। এই অভিযোগ জানিয়ে চার জন হাই কোর্টে মামলা করেন। এই মামলায় এসএসসির আইনজীবী স্বীকার করে নেন, একটি ভুল হয়ে গিয়েছে। সে প্রসঙ্গেই বিচারপতি বসু জানিয়েছেন, ভুল থাকলে পরে সেই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে কমিশনের। মামলাকারীদের নির্দেশ দিয়েছেন, আগামী সোমবার ওই ‘ভুয়ো’ শিক্ষকদের তালিকা জমা দিতে হবে।এর ফলে এসএসসি কর্তৃপক্ষের ঢোঁক গেলা ছাড়া  আর কোনও উপায় নেই।

Related articles

সুপ্রিম কোর্টের আশঙ্কা সত্যি: ৫০ আসনে জয়ের ব্যবধান বাদ পড়া ভোটারের থেকে কম

এসআইআরের মাধ্যমে বাংলার ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে নির্বাচনে জেতার ছক কষেছিল বিজেপি। বারবার সেই কথা...

প্রশাসনিক রদবদল: রাজ্যপাল আর এন রবির নতুন সচিব হলেন সৌমিত্র মোহন

রাজ্যে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। ২০০২ ব্যাচের আইএএস অফিসার ড. সৌমিত্র মোহনকে রাজ্যপাল আর এন রবির...

সল্টলেক থেকে মুলীধর সেন লেন: জয়ের পরে পুরোনোদের হাত ধরলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের আগে বাংলার মাটি আঁকড়ে ধরতে গিয়ে নতুন পুরনো সবাইকে একসঙ্গে আনার বার্তা দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।...

সরকারি নথির নিরাপত্তায় বাড়তি নজর! সব দফতরকে ‘স্টক’ নেওয়ার কড়া বার্তা নবান্নের

প্রশাসনিক নথি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে আরও কড়া অবস্থান নিল নবান্ন। বুধবার নবান্ন থেকে জারি হওয়া এক নির্দেশিকায়...