Wednesday, March 4, 2026

মদ খেলে ম*রতে হবেই: বিষমদ কাণ্ডে ক্ষতিপূরণের সম্ভাবনা উড়িয়ে দিলেন নীতীশ

Date:

Share post:

বিহারে(Bihar) বিষমদে(Hooch) একাধিক মৃত্যুর ঘটনায় বুধবার বিরোধী বিধায়কদের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার(Nitish Kumar)। আক্রমণ করেছিলেন ‘মাতাল’ বলে। এবার মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ বা আর্থিক সাহায্যের সম্ভাবনা উড়িয়ে নীতীশ জানালেন, “মদ খেলে মরতে হবেই।”

বৃহস্পতিবার পাটনায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নীতীশ বলেন, “যারাই মদ খাবে তারাই মরবে। উদাহরণ সামনেই রয়েছে। খেলেই মরবে।” পাশাপাশি তিনি বলেন, আমার রাজ্যে মদ নিষিদ্ধ। কিন্তু যেসব রাজ্যে মদ নিষিদ্ধ নয় সেখানেও বহু মানুষের মৃত্যু হয় বিষমদের জেরে। নীতীশ বলেন, “আপনারা জানেন, বাপু (মহাত্মা গান্ধী) মদ নিষিদ্ধ করতে চাইতেন। এবং সারা পৃথিবীতে হওয়া গবেষণা থেকে জানা গিয়েছে, মদক কতটা খারাপ, এর জন্য কত মানুষকে মরতে হয়েছে। বিষমদ খেয়ে অসংখ্য মানুষ মারা গিয়েছে। এটা দেশের সর্বত্রই দেখা গিয়েছে। আমরা তো কড়া পদক্ষেপ করছিই। কিন্তু মানুষকে আরও সতর্ক হতে হবে। মনে রাখতে হবে, যেখানে মদ নিষিদ্ধ সেখানে মদ পাওয়া যাচ্ছে মানেই খারাপ কিছুই বিক্রি হচ্ছে।” এরপর স্পষ্টভাষায় তিনি বলেন, মৃতদের পরিবারকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হবে না।

উল্লেখ্য, ২০১৬ সালে বিহারে মদ নিষিদ্ধ করেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এই সিদ্ধান্তে রাজ্যকে নেশামুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও আসলে এর জেরে বিহারে তৈরি হয়েছে মদের বিশাল কালোবাজার। ব্যাপকভাবে যত্রতত্র এখানে গজিয়ে উঠেছে চোলাই মদ। এই পরিস্থিতে সম্প্রতি বিহারের সারন জেলায় বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ৩০ জনের। যার জেরে উত্তাল হয়ে ওঠে বিহার বিধানসভা। বিহার সরকারের মদ নীতি নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। পালটা বিরোধী বিধায়কদের মাতাল বলে তোপ দাগেন নীতীশ।

spot_img

Related articles

স্বামীর মৃত্যুর সুযোগ নিয়ে ধর্ষণ! ‘বিজেপি পার্টি অফিসে ধর্ষণে’র ঘটনায় সরব তৃণমূল

বিজেপি রাজ্যে নারী সম্মানের তলানিতে থাকা অবস্থা কারো অজানা নয়। বাংলাতে কিছু আসন জিততে বঙ্গ বিজেপির নেতারা সেই...

আবারও পুরুলিয়ার শ্রমিকের মৃত্যু ভিনরাজ্যে: অভিষেকের তৎপরতায় ফিরছে দেহ

ভিনরাজ্যে ফের রহস্যমৃত্যু হল বাংলার পরিযায়ী শ্রমিকের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপে ফেরানো হচ্ছে পুরুলিয়ায় পরিযায়ী...

প্রয়াত প্রখ্যাত সাংবাদিক এইচকে দুয়া 

প্রয়াত হলেন রাজ্যসভার প্রাক্তন সদস্য তথা প্রখ্যাত সাংবাদিক এইচ কে দুয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। বার্ধক্যজনিত...

রেফারিং থেকে ম্যাচের সময়, ফেডারেশনের বিরুদ্ধে বিস্ফোরক অস্কার

আইএসএলের ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। আইএসএলে ইস্টবেঙ্গলের শুরুটা দুর্দান্তভাবে হয়েছিল। কিন্তু তৃতীয় ম্যাচেই ধাক্কা খেয়েছে...