Thursday, March 5, 2026

মরক্কো ম‍্যাচ জিতে আর্জেন্তিনা ম‍্যাচের পরিকল্পনা শুরু ফ্রান্স কোচের

Date:

Share post:

বুধবার রাতে বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের রাস্তা পাঁকা করেছে গত বিশ্বকাপের চ‍্যাম্পিয়ন ফ্রান্স। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের সামনে আর্জেন্তিনা। আর ম‍্যাচ জিতেই আর্জেন্তিনার ম‍্যাচের পরিকল্পনা শুরু করে দিলেন ফ্রান্সে কোচ দিদিয়ের দেশঁর।

ম‍্যাচ শেষে দেঁশ বলেন,” মেসি টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন। মেসি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার। তিনি দারুণ ফর্মে রয়েছেন। আমরা চেষ্টা করবো তাঁর আক্রমণের প্রতিআক্রমণ করার। আমরা ওঁকে পাল্টা দেওয়ার চেষ্টা করবো। ঠিক একই ভাবে আর্জেন্তিনা দলও আমার কিছু খেলোয়াড়কে আটকানোর চেষ্টা করবে।”

চার বছর আগে বিশ্বকাপের রাউন্ড অফ-১৬য় আর্জেন্তিনাকে হারিয়েছিল ফ্রান্স। আবারও তারা একে অপরের মুখোমুখি হতে চলেছে। এই নিয়ে দিদিয়ের বলেন, “চার বছর আগে বিষয়টি অন্য ছিল। তখন মেসি একা ফরোয়ার্ডে খেলতেন। এখন তিনি দুই ফরোয়ার্ডে খেলছেন কিংবা স্ট্রাইকারের একটু পিছন থেকে খেলছেন।”

এই দিকে ফাইনালে উঠে উচ্ছসিত ফ্রান্স কোচ। তিনি বলেন,” আমি খুবই গর্বিত। বিশ্বকাপ ফাইনালের যোগ্যতা অর্জন করা অসাধারণ ব্যাপার, তবে এটি কোনো সহজ জয় ছিলনা।আমাদের প্রয়োজন ছিল দক্ষতা, অভিজ্ঞতা এবং টিম স্পিরিটের মিশ্রণ। আমি আমার খেলোয়াড়দের খেলায় স্বতঃস্ফূর্ত এবং গর্বিত।”

আরও পড়ুন:আগামিকাল ইস্টবেঙ্গলের সামনে শক্তিশালী মুম্বই

 

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধে বিশ্বের দুই ভাগ স্পষ্ট: ভারতের কী হবে, প্রশ্ন

হরমুজ প্রণালী দিয়ে কোনও দেশের জাহাজ যাবে না। ঘোষণা করার পর আবার মত বদল ইরানের। চিনকে (China) অনুমতি...

রাতভর CEO দফতরে ধর্নায় বামেরা! BJP-র বি-টিম তকমা মুছতে দেরিতে কমরেডরা, ব্যাখ্যা তৃণমূলের

নির্বাচন ঘোষণার আগে হঠাৎই সিইও দফতরে বামেরা। একদিকে নির্বাচনের আগে খাস কলকাতায় বহুদিন পরে লাল ঝাণ্ডা যে এখনও...

সেমির আগে ভক্তিতে আস্থা, ইংল্যান্ডের বিরুদ্ধে জানুন ভারতের সম্ভাব্য একাদশ

টি২০ বিশ্বকাপে (T20 World Cup Final)ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে লক্ষ্মীবারের সন্ধ্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত(India)। মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই...

নাবালকের হাত থেকে চলল গুলি! মানিকচকে আহত ৩

মালদহের মানিকচকে দোল নিয়ে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বুধবার সন্ধ্যায় রঙ খেলাকে কেন্দ্র করে গুলি চলার (firing)...