Friday, April 3, 2026

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত

Date:

Share post:

ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট ম‍্যাচের দ্বিতীয় দিনে চালকের আসনে ভারত। সৌজন্যে কুলদীপ যাদবে দুরন্ত বোলিং। চার উইকেট নেন তিনি। দিনের শেষে বাংলাদেশের রান সংখ‍্যা ৮ উইকেট হারিয়ে ১৩৩। ২৭১ রানে এগিয়ে ভারতীয় দল।

দ্বিতীয় দিনের শুরুতে ৮৬ রানে আউট হন শ্রেয়স আইয়র। শ্রেয়স আউট হলেও ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন এবং কুলদীপ যাদব। চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৪০৪ রানে। অশ্বিন এবং কুলদীপ ৯২ রানের জুটি গড়েন। অশ্বিন করেন ৫৮ রান। কুলদীপ যাদব করেন ৪০ রান। তাঁদের ব্যাটে ভর করেই ৪০০ রানের গণ্ডি পার করে ভারত।

 

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। শূন‍্য রানে আউট হন নজমুল হুসেন শান্তো। ২০ রানে আউট হন জাকির হাসান। শাকিব আল হাসান আউট হন তিন রানে। ভারতের হয়ে চারটি উইকেট নেন কুলদীপ যাদব। তিন উইকেট নেন মহম্মদ সিরাজ। একটি উইকেট নেন উমেশ যাদব।


 

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...