Friday, June 19, 2026

শনিবার শহরে স্বরাষ্ট্রমন্ত্রী, শাহকে দিয়ে জোকা-তারাতলা রুট উদ্বোধনের চেষ্টায় মেট্রোরেল কর্তৃপক্ষ

Date:

Share post:

আগামিকাল শনিবার-ই জোকা-তারাতলা মেট্রো উদ্বোধন করতে চায় মেট্রো কর্তৃপক্ষ। শনিবার শহরে আসছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর উপস্থিতিতেই কোনও একটি সময়ে উদ্বোধন করিয়ে নিতে চায় মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন:অমিত মালব্যের অভিযোগ পেতেই অতি সক্রিয় শাহ-পুলিশ, সংবাদমাধ্যমের সম্পাদকের বাড়িতে হানা
জানা গিয়েছে, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে রেলমন্ত্রক ও স্বরাষ্ট্রমন্ত্রকে। যদিও তাদের তরফে এখনও সবুজ সঙ্কেত পাওয়া যায়নি। জোকা থেকে তারাতলা রুটে মোট ৬টি স্টেশনের সার্ভিস শুরু করার চেষ্টায় রয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

অন্যদিকে মেট্রোর তরফে সমস্ত প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রাখা হয়েছে। যাতে সবুজ সংকেত এলেই মেট্রো পরিষেবা চালু করে দেওয়া যায়। যদিও রেল মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এখনও নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি যে অমিত শাহ এই উদ্বোধন করবেন কিনা। কিন্তু মেট্রোর তরফে নিজেদের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে রেলওয়ে সেফটি কমিশনার নিজে এই রুটের প্রস্তুতি দেখে দিয়েছেন এবং এই মুহূর্তে ছাড়পত্র সংক্রান্ত বিষয়গুলিরও সমাধান হয়েছে। অর্থাৎ সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে রয়েছে এই জোকা-তারাতলা মেট্রো। শুধু চাকা ঘোরার অপেক্ষা।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...