Wednesday, June 3, 2026

কঠিন পরিস্থিতির মুখে পড়বে ভারত! দেশের অর্থনীতি নিয়ে রাহুলের সঙ্গে আলাপচারিতায় রাজন

Date:

Share post:

আগামী বছর ভারতের কাছে অত্যন্ত কঠিন হতে চলেছে। আগামী বছর ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার যদি ৫ শতাংশও হয়, তাহলে আমরা নিজেদের ভাগ্যবান মনে করব। এমনই মন্তব্য করলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন (Raghuram Rajan)। গত বুধবারই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) পা মিলিয়েছিলেন বর্তমানে হার্ভার্ডের অর্থনীতির অধ্যাপক। আর এবার আর্থিক নীতি নিয়ে কেন্দ্রকে বিঁধলেন রাজন। তবে এই প্রথম নয়, বরাবরই কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করে মোদি সরকারের (Narendra Modi Government) বিড়ম্বনা বাড়িয়েছেন তিনি।

সম্প্রতি রাহুল গান্ধী নিজের ইউটিউব চ্যানেলে (You Tube Channel) রঘুরাম রাজনের সঙ্গে ভারতীয় অর্থনীতি নিয়ে আলাপচারিতার (Conversation) একটি ভিডিও আপলোড করেন। সেখানে ভারতীয় অর্থনীতি নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন আরবিআই-এর প্রাক্তন গভর্নর। তাঁর মতে, আগামী বছর ভারতের জন্য কঠিন হতে চলেছে। পাশাপাশি, আমেরিকা এবং অন্যান্য দেশের অর্থনীতির সঙ্গে ভারতের তুলনা করেন রাজন। তিনি বলেন, দেশে কোভিড (Covid 19) সমস্যা ছিল বটে। তবে ভারতের অর্থনীতি কোভিডের আগে থেকেই মন্থর ছিল। আমরা প্রকৃতপক্ষে এমন সংস্কার করিনি যা অর্থনীতির বৃদ্ধিতে সাহায্য করবে।

তবে এখানেই শেষ নয়, রাহুলকে দেওয়া এক সাক্ষাৎকারে রঘুরাম রাজন বলেন, বেশিরভাগ গুরুত্বপূর্ণ দর বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে কমেছে রপ্তানির পরিমাণও। পাশাপাশি আগামী বছর ৫ শতাংশ হারে অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে বেশ চাপে পড়তে হবে ভারতকে। আর যদি সেটা হয়, তাহলেও আমাদের নিজেদের ভাগ্যবান মনে করা উচিত। রাজন জানান, জিডিপি (GDP) বৃদ্ধির হারে সমস্যা হল, আপনি কীসের ভিত্তিতে সেটা মাপছেন, তার উপর নির্ভর করে এটা কতটা ভাল কতটা খারাপ।

 

 

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...