Wednesday, June 24, 2026

৩০০ ফুট গভীর খাদে গাড়ি, প্রাণ বাঁচালো আইফোন

Date:

Share post:

প্রযুক্তি (Technology) নিচ্ছে রক্ষকের ভূমিকা। আবারও আইফোন (iPhone) প্রাণ বাঁচালো দুই আরোহীর। শুধুমাত্র ফ্যাশন (Fashion) ও আভিজাত্যের চিহ্নই নয়, উন্নত প্রযুক্তির কারণেও আইফোন হয়ে উঠছে জীবনের অন্যতম অঙ্গ। আধুনিক টেকনোলজির (Technology) ক্ষমতা, বারবার প্রমাণ করছে আইফোন।

সংবাদমাধ্যম সূত্রে খবর, পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়ি। খাদটির গভীরতা প্রায় ৩০০ ফুট। ঘটনাস্থল ক্যালিফোর্নিয়ার (California) লস অ্যাঞ্জেলসের (Los Angeles) জাতীয় উদ্যান সংলগ্ন একটি রাস্তা। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে ছিলেন বছর কুড়ির এক তরুণ এবং তাঁর বান্ধবী। তাঁদের মধ্যেই একজন দুর্ঘটনাটির ভিডিও (Video) রেকর্ড করে জরুরীকালীন সাহায্যের জন্য পাঠিয়ে দেন নিকট ব্যক্তিদের ফোনে।

গভীর খাদে পাওয়া যায় না মোবাইল নেটওয়ার্ক (Mobile Network)। কিন্তু ব্যক্তির কাছে আইফোন থাকায় সেটির স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার (Satellite Communication System) সাহায্যে তিনি পাঠিয়ে দেন বিপদ সংকেত। পরিবার, বন্ধুদের সঙ্গে ওই সংকেত গিয়ে পৌঁছায় স্থানীয় এক উদ্ধারকারী দলের (Rescue Team) কাছেও। দ্রুত ব্যবস্থা নেয় উদ্ধারকারী দলটি। সংকেত থেকে ঘটনাস্থল সম্পর্কে জেনে হেলিকপ্টারে (Helicopter) করে সেখানে যান দলটি। খাদে পড়ে যাওয়া তরুণ এবং তার বান্ধবীকে উদ্ধার করে পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। তবে সূত্রের খবর, গুরুতর আঘাত লাগেনি।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...