Wednesday, June 3, 2026

আসানসোল কাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ঘনিষ্ঠ ৫

Date:

Share post:

আসানসোলে শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনায় দোষী ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর হয়েছে পুলিশ (Police)। গতকাল, বৃহস্পতিবার রাত থেকে আজ, শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এই ঘটনায় গাফিলতির অভিযোগ রয়েছে। এরা প্রত্যেকেই বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।

দুর্ঘটনায় মৃ*ত তিনজনের পরিবারের সদস্যদের লিখিত অভিযোগের ভিত্তিতেই এদের গ্রেফতার করেছে পুলিশ।মৃতদের পরিজনদের অভিযোগের ভিত্তিতে পুলিশ জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) ও তার স্ত্রী চৈতালী তিওয়ারি সহ একাধিক উদ্যোক্তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খু*নের মামলাও রুজু করেছে। ধৃতদের প্রত্যেককে আজ আসানসোল আদালতে তোলা হবে।

প্রসঙ্গত, আসানসোলের রামকৃষ্ণ ডাঙায় ১৪ ডিসেম্বর, বুধবার, কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারির নামে দায়ের হয় মামলা। মামলা দায়ের করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। পদপিষ্ট হওয়ার ঘটনায় জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি সহ আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ করেন পদপিষ্ট হয়ে মৃত আসানসোল কাল্লার বাসিন্দা ঝালি বাউড়ির ছেলে সুখেন বাউড়ি। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। অনিচ্ছাকৃত খুন ও খুনের চেষ্টার ধারায় মামলা। মামলায় আরও কয়েকজন বিজেপি নেতারও নাম রয়েছে। তবে উল্লেখযোগ্যভাবে নাম নেই শুভেন্দু অধিকারীর।

 

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...