Sunday, February 15, 2026

আমার বক্তব্য, দলের নয়: ‘ডিসেম্বর তত্ত্বে’ শীর্ষ নেতৃত্বের চাপে সুর নরম শুভেন্দুর

Date:

Share post:

নিজের মন্তব্যে নিজেই বিপাকে পড়েছেন শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari)। তাঁর দেওয়া ডিসেম্বর তত্ত্বে প্রথমে লালন শেখের মৃত্যু পরে শুভেন্দুর সভায় পদপিষ্ট হয়ে আর ৩ মৃত্যু। এদিকে শুভেন্দুর তারিখে দলের মধ্যে তৈরি হয়েছে অন্তরদ্বন্দ্ব। এহেন পরিস্থিতিতে শীর্ষ নেতৃত্বের চাপের মুখে পড়ে এবার শুভেন্দু জানালেন, ডিসেম্বর তত্ত্ব সম্পূর্ণই তাঁর নিজস্ব বক্তব্য ছিল। তাতে দলের অনুমোদন ছিল না।

একদিকে ডিসেম্বর তত্ত্ব নিয়ে যখন দিলীপ-শুভেন্দুর মুষল পর্ব চলছে রাজ্য রাজনীতিতে ঠিক সেই সময়ে রাজ্যে আসছেন অমিত শাহ। এহেন পরিস্থিতে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষের ডাকা ব্যান্ডেলের দলীয় বৈঠকে সন্তোষের তোপের মুখে পড়তে হয় শুভেন্দুকে। তিনি স্পষ্ট জানান, সবাইকে নিয়ম মেনে রাজনীতি করতে হবে। একত্রিত হয়ে কাজ করতে হবে। জানা যাচ্ছে, শুক্রবার রাতেই বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বসবেন শাহ (Amit Shah)। তার আগে শুভেন্দু-দিলীপরা গতকাল থেকে নিজেদের মধ্যে ঐক্য দেখানোর চেষ্টা করছেন। তবে তাতেও শুভেন্দুর কার্যকলাপে দলের অন্দরে যে বিভ্রান্তি ছড়াচ্ছে সেটা এদিনের বৈঠকে স্পষ্ট হয়ে গিয়েছে।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু ডিসেম্বর তত্ত্ব নিয়ে বলেন, “এটা আমি বলেছি। পার্টির কেউ বলেনি। দুর্নীতি নিয়ে একটা বড় অ্যাকশন হবে। সোমবারটা বুধবার হতে পারে। এটা আমরা করবই। এটা নিয়ে গেল গেল রব তোলার কোনও কারণ নেই। কর্মীদের মধ্যে এটা নিয়ে বিভ্রান্তি না-থাকা বাঞ্চনীয়।” ফলে শুভেন্দুর মন্তব্যে যে দলের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে তা কার্যত মেনে নিয়েছেন শুভেন্দু। যদিও বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে কোনও মন্তব্য করেননি শুভেন্দু অধিকারী। তবে কোন্দল সামাল দিতে দলের তরফে বৈঠক করা হলেও অন্তরদ্বন্দ্ব যে আকার নিয়েছে তাকে সামাল দেওয়া যথেষ্ট কষ্টসাধ্য বলে মনে করছে রাজনৈতিক মহল।

spot_img

Related articles

পঞ্চায়েত থেকে ব্লক, সর্বত্রই লম্বা লাইন! যুবসাথীর প্রথম দিনেই রেকর্ড সাড়া রাজ্যে

লক্ষ্য শিক্ষিত বেকার যুবক-যুবতীদের স্বনির্ভরতার পথে এগিয়ে দেওয়া। সেই উদ্দেশ্যেই রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুবসাথী’র রেজিস্ট্রেশন ঘিরে রবিবার...

জঙ্গলমহলে স্বনির্ভরতার লক্ষ্যে শুরু যুবসাথী ক্যাম্প, রবীন্দ্র পার্কে খতিয়ে দেখলেন মন্ত্রী বীরবাহা

জঙ্গলমহলের বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হল ‘যুবসাথী’ প্রকল্পের বিশেষ রেজিস্ট্রেশন ক্যাম্প। রবিবার...

ভক্তির পবিত্র রাত: মহাশিবরাত্রির শুভেচ্ছা অভিষেকের

রবিবার সন্ধ্যা থেকেই দেশজুড়ে মহাদেবের মন্দিরে উপাসকদের শিবরাত্রি পালনের পরব শুরু হয়েছে। রাজ্যজুড়ে কড়া নিরাপত্তায় সেই উৎসবে ও...

IND vs PAK: করমর্দন বয়কট অব্যাহত বিশ্বকাপেও, ভারতের একাদশে বদল

হাজারো টানাপোড়েনের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) ম্যাচে কলম্বোয় মুখোমুখি ভারত ও পাকিস্তান(India vs Pakistan)। এশিয়া কাপের...