Tuesday, June 2, 2026

KIFF 2022: একফ্রেমে দেব- শুভশ্রী – মিমি, উৎসব প্রাঙ্গণেই ‘প্রাক্তন’দের পুনর্মিলন!

Date:

Share post:

কলকাতার (Kolkata)বুকে এখন শুধুই সিনেমা দেখার আনন্দ। ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (28th Kolkata International Film Festival)আঙিনায় যেন খুশির মেজাজ। ১৬ থেকে ২২ তারিখ পর্যন্ত চলবে এই উৎসব। বৃহস্পতিবার সন্ধেবেলায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম জুড়ে শুধুই তারকার মেলা। মুখ্যমন্ত্রীর (CM)উদ্যোগ মিলিয়ে দিল বলি -টলিকে। এক মঞ্চে অমিতাভ বচ্চন (Amitabh Bacchan),জয়া বচ্চন (Jaya Bacchan),শাহরুখ খান (Shahrukh Khan),রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee),শত্রুঘ্ন সিনহার মতো তারকাদের সঙ্গে রঞ্জিত মল্লিক, প্রসেনজিত চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee),দেব (Dev),সোহম (Soham),শুভশ্রী (Subhashree Ganguly),মিমি (Mimi Chakraborty),রুক্মিণীরা (Rukmini Moitra)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)সঙ্গে মঞ্চ আলো করেছিলেন টলিউড ও বলিউডের তারকারা। কিন্তু তার সঙ্গে নেটিজেনদের নজরে এল আরও এক বিষয়। এই উৎসব যেন অচিরেই হয়ে উঠল প্রেমের পুনর্মিলন ক্ষেত্র। একফ্রেমে দেব- শুভশ্রী – মিমি, ভাবা যায়!

কলকাতা এখন যেন নন্দন রবীন্দ্রসদন চত্বরে নজর রেখে চলেছে প্রতি মুহূর্তে। একগুচ্ছ ছবি আর একাধিক তারকা সঙ্গে আবার সিনে আড্ডা, ১৬ থেকে ২২ তারিখ পর্যন্ত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপচে পড়বে ভিড় আশাবাদী উৎসব কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। তবে সোশ্যাল মিডিয়ার চর্চায় একটাই ছবি এক ফ্রেমে দেব-শুভশ্রী-মিমি-রুক্মিণী।পাশাপাশি দাঁড়িয়ে আছেন টলিউডের প্রাক্তনরা, প্রেম ছিল একসময় এখন সবটাই অতীত। তবুও খুব বেশি কাছাকাছি তো আর আসতে দেখা যায় নি রাজ -মিমি বা দেব-শুভশ্রীকে। তাহলে কি শুধুই বিনোদনের টানে এই পুনর্মিলন? সরাসরি তৃণমূলের সঙ্গে যোগ না থাকলেও দেব-ঘনিষ্ঠ হিসেবেই মমতার কাছে আলাদা কদর পান রুক্মিণী মৈত্র। একই কথা প্রযোজ্য রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রেও। তৃণমূল সরকারের যে কোনও অনুষ্ঠানেই অংশ নিতে দেখা যায় তাঁকে। আর সেই হিসেবেই একসময়ের প্রাক্তন প্রেমিক দেবের মুখোমুখি হন শুভশ্রী। সেখানে আবার হাজির রুক্মিণী। এখানেই শেষ নয় মিমি আর শুভশ্রীর ঝামেলার কেন্দ্রবিন্দু ছিলেন একজন প্রেমিক রাজ চক্রবর্তী। এর আগের চলচ্চিত্র উৎসবে সঠিক ভাবে আমন্ত্রণ পান নি বলে অভিযোগও করেন মিমি। কিন্তু এবার হাসি মুখেই তিনি হাজির। টলিউডের দুই নায়িকাও পুরনো কথা ভুলেছেন সম্ভবত। সব মিলিয়ে একটা সন্ধে মিলিয়ে দিল প্রাক্তনদের। বাস্তবিক ভাবেই ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (28th KIFF)হয়ে উঠল প্রেমের পুনর্মিলন ক্ষেত্র।

 

Related articles

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...

রোদে পুড়েও দলনেত্রীর ডাকে ধর্নায় যাদবপুরের অশীতিপর তৃণমূল কর্মী!

তপ্ত দুপুর। ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশে মানুষের ভিড়। রাজনৈতিক কর্মসূচির মাঝেই হঠাৎ নজর কাড়লেন এক প্রবীণ ব্যক্তি। বয়স প্রায়...