Saturday, April 4, 2026

নন্দীগ্রামে তৃণমূল বুথ সভাপতির বাড়িতে বোমাবাজি, অভিযোগের তির শুভেন্দুর দিকে

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকা রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠছে। বিশেষ করে যেসব জায়গায় বিজেপির একটি প্রভাব আছে, সেই জায়গাগুলি থেকেই গণ্ডগোলের খবর আসছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অঙ্গুলিহেলনেই হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের।

শুভেন্দুর নিজের বিধানসভা এলাকা নন্দীগ্রামে ফের রাতের অন্ধকারে বোমাবাজির অভিযোগ। বোমাবাজি করা হয় তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে। গোকুলনগরে তৃণমূল বুথ সভাপতি স্বপন করের বাড়ি লক্ষ্য করে চলে বোমাবাজি। অভিযোগ, গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয়। ক্ষতিগ্রস্ত হয় বাড়ির একাংশ। একের পর এক বোমার শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। সকাল হতেই এলাকার বিজেপি নেতাদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন স্বপনবাবু। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। তবে এখনও অধরা দুষ্কৃতীরা।

এই ঘটনায় সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই কাঠগড়ায় তুলল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ব্লক সভাপতির অভিযোগ, গোটা ঘটনা শুভেন্দুর নেতৃত্বে ঘটেছে। তাঁর বিরুদ্ধে মামলার প্রতিশোধ নিতেই বুথ সভাপতির বাড়িতে হামলা চলে।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...