Thursday, May 14, 2026

Narendrapur: তরুণীকে বেহুঁশ করে ধ*র্ষণ, খু*নের চেষ্টা! পলাতক হবু স্বামী ও দেওর

Date:

Share post:

তরুণীকে বেহুঁশ করে ধর্ষণের অভিযোগ স্বামী ও দেওরের বিরুদ্ধে। তবে শুধু ধর্ষণই নয়, পাশবিক অত্যাচারের পর তাঁকে প্রাণে মারার চেষ্টা করে অভিযুক্তরা (Accused)। পরে মৃত্যু নিশ্চিত করতে তরুণীর শরীরে একাধিকবার সিগারেটের ছেঁকাও দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা ও অভিযুক্তরা মুর্শিদাবাদের (Murshidabad) বাসিন্দা। তবে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার নরেন্দ্রপুর থানা (Narendrapur Police Station) এলাকায়। শুক্রবার নরেন্দ্রপুরের নতুনহাট এলাকায় বিবস্ত্র ও সংজ্ঞাহীন অবস্থায় তরুণীকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে নরেন্দ্রপুর থানার পুলিশ তাঁকে উদ্ধার (Rescue) করে হাসপাতালে (Hospital) ভর্তি করে।

নির্যাতিতার অভিযোগ, বেশ কয়েক মাস আগে সাবির শেখের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়েছিল। অভিযোগ, বিয়ের আগে নির্যাতিতার নামে বিভিন্ন জায়গা থেকে লক্ষাধিক টাকার ঋণ নিয়েছিল সাবির। হবু স্ত্রীকে মেরে ফেললে সেই ঋণ আর শোধ করতে হবে না এই কথা ভেবে তাঁকে খুনের পরিকল্পনা করেছিল সাবির। তার জন্য তাঁকে প্রথমে বাড়ি থেকে ডাকে সাবির। তারপর ঘুরতে যাওয়ার নাম করে ট্রেনে ওঠে। সেখানে খাবারের সঙ্গে কিছু মিশিয়ে হবু স্ত্রীকে বেহুঁশ করে দেয় সাবির।

পরে শিয়ালদহে (Sealdah) ট্রেন ঢোকার পর নির্যাতিতার জ্ঞান ফিরলে আবার তাঁকে বেঁহুশ করে দেয় অভিযুক্তরা। নির্যাতিতার অভিযোগ, হবু স্বামী ও দেওর মিলে তাঁকে ধর্ষণ করে। এরপর অচেতন ও নগ্ন অবস্থায় নরেন্দ্রপুর থানা এলাকার নতুনহাটে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়। ইতিমধ্যে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই পলাতক দুই অভিযুক্ত। তাঁদের খোঁজে জারি রয়েছে তল্লাশি।

 

 

Related articles

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...